Friday, May 15, 2026

‘চূড়ান্ত নাটক’, করোনা আক্রান্ত অভিনেত্রীর সরকারি হাসপাতালে ভর্তি হতে ‘আপত্তি’

Date:

Share post:

টানা ৪ ঘণ্টা ‘চূড়ান্ত নাটক’ করলেন করোনা আক্রান্ত অভিনেত্রী বনিতা সান্ধু (Banita Sandhu)। সুইজারল্যান্ড(Switzerland)–লন্ডন (London)–দুবাই (Dubai) হয়ে কলকাতায় (Kolkata) ছবির শুটিং–এ এসেছেন বনিতা। কলকাতা বিমানবন্দরেই তাঁর করোনা (Coronavirus) পরীক্ষার সময় রিপোর্ট পজিটিভ আসে। তখনই তাঁকে বিমানবন্দর থেকে চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার রিসার্চ ইন্সটিটিউটের দ্বিতীয় ক্যাম্পাস রাজারহাটে নিয়ে যাওয়া হয়। সেখানে দ্বিতীয় পরীক্ষাতেও তাঁর রিপোর্ট পজিটিভ আসে।

সোমবার বেলেঘাটা আইডিতে (Beleghata ID Hospital) নিয়ে গেলেও বনিতা সরকারি হাসপাতালে ভর্তি হতে অস্বীকার করেন। তিনি হাসপাতাল থেকে চলে যাওয়া চেষ্টাও করেন। সেখানেই তাঁকে আটকায় পুলিশ। এরপর প্রায় চার ঘণ্টা অ্যাম্বুল্যান্সেই বসেছিলেন বনিতা। হাসপাতালের তরফে এই গোটা ঘটনা স্বাস্থ্য দফতর, প্রশাসন এবং ব্রিটিশ দূতাবাসে জানানো হয়। ব্রিটিশ দূতাবাসের সঙ্গে কথা বলে প্রশাসন। অবশেষে দূতাবাসের মধ্যস্থতায় সোমবার রাতে মুকুন্দপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন বনিতা।

‘‌অক্টোবর’‌ ছবি দিয়ে বলিউড সফর শুরু করা বনিতা সান্ধু। উল্লেখ্য, এখনও পর্যন্ত কেবলমাত্র বেলেঘাটা আইডি ও মেডিক্যাল কলেজেই ব্রিটিশ যুক্তরাজ্য থেকে আসা আক্রান্তদের জন্য বিশেষ ওয়ার্ডের ব্যবস্থা করেছে স্বাস্থ্য দফতর। সেই কারণেই অভিনেত্রীকে বেলেঘাটা আইডি-তে ভর্তি হওয়ার জন্য নিয়ে যাওয়া হয়েছিল।

আরও পড়ুন-বছরের শুরুতেই সুখবর: আগামী সপ্তাহ থেকে শুরু করোনার টিকাকরণ

Advt

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...