Thursday, May 14, 2026

নেতৃত্বের বিরুদ্ধে বিষোদগার করে ‘যত মত তত পথ’ শোনালেন হাওড়ার রথীন

Date:

Share post:

হোমিওপ্যাথি চিকিৎসক থেকে হাওড়ায় (howrah) তৃণমূলের মেয়র হয়ে যাওয়া রথীন চক্রবর্তীর (rathin chakraborty) মুখে ভোটের আগে যত মত তত পথের বাণী। দলের বিরুদ্ধে বিষোদগার করে তিনি সমর্থন করলেন সদ্য পদত্যাগী মন্ত্রী লক্ষ্মীরতন শুক্লাকে। বুধবার সংবাদমাধ্যমে রথীনবাবু একইসঙ্গে তৃণমূলের জেলা ও রাজ্য নেতৃত্বের সমালোচনা করে বলেন, দলে এখন ছন্দপতন ঘটেছে। নেতৃত্বের অসহযোগিতা, অক্ষমতাই এর মূল কারণ। এরা নিজেরাও কাজ করবেন না, অন্য কাউকে কাজ করতেও দেবেন না। হাওড়া জেলা নেতৃত্ব অযোগ্য, আর রাজ্য নেতৃত্বের ক্ষমতা নেই সেই শূন্যস্থান পূরণ করার। রথীন চক্রবর্তী বলেন, আমাদের সকলকে ব্রাত্য করে রাখা হয়েছে। হাওড়ায় একটা জলপ্রকল্পের উদ্বোধন হল, অথচ এরা ন্যূনতম সৌজন্য দেখালেন না! অথচ ওটার জন্য কীই না করেছি! রথীন বলেন, বর্তমান শাসক দল প্রত্যাশা পূরণে ব্যর্থ। মানুষ যাকে বেছে নেবে সেই দলই বিকল্প হবে। আগামীদিনে সব রাস্তাই খোলা আছে। সৌজন্যের জায়গা যেখানে তৈরি হবে সেখানে যাব। যত মত তত পথ। প্রসঙ্গত রাজভবনে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎই শুধু নয়, হাওড়ার প্রাক্তন মেয়রের বিজেপি যোগ সময়ের অপেক্ষা বলে মনে করছেন রাজনীতিকদের একাংশ। আর এই প্রসঙ্গে পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের প্রতিক্রিয়া: উনি মেয়র ছিলেন, কিন্তু দলের কেউ ছিলেন না। ওর কথায় আগেও কিছু যায় আসেনি, এখন তো আরও যাবে আসবে না। অনেকেই এখন যা ইচ্ছা তাই বলে যাচ্ছে, সব কথার উত্তর দেব না।

 

 

Related articles

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...

পাঁচ টাকায় এবার মাছে-ভাতে বাঙালি, আমজনতার পাতে বড় চমক রাজ্যের 

বাঙালির পাতে এবার শুধু ডিম নয়, জায়গা করে নিতে চলেছে মাছও। রাজ্য সরকারের নতুন পরিকল্পনায় এবার মাত্র পাঁচ...