Thursday, June 4, 2026

EVM-এর বদলে ব্যালট, মামলা শুনতেই রাজি নয় সুপ্রিম কোর্ট

Date:

Share post:

ইভিএম( EVM) মেশিনের পরিবর্তে ব্যবহার করা হোক ব্যালট পেপার (Ballot Paper)৷ এই আর্জি জানিয়ে মামলা করা হয়েছিলো দেশের শীর্ষ আদালতে৷ হলফনামায় বলা হয়, নির্বাচন কমিশনকে এই মর্মে নির্দেশ দেওয়া হোক।

বুধবার এই মামলার শুনানির শুরুতেই আর্জি প্রত্যাখ্যান করলো সুপ্রিম কোর্ট ৷ প্রধান বিচারপতি এস এ বোবদের বেঞ্চে এই মামলার শুনানি হয়।

আবেদনকারীর তরফে আইনজীবী সিআর জয়া সুকিনের কাছে শুরুতেই প্রধান বিচারপতি জানতে চান, ” EVM ব্যবহৃত হলে মৌলিক অধিকার কীভাবে লঙ্ঘিত হচ্ছে?‌” আইনজীবী বলেন, “ভোট দেওয়ার অধিকার এখানে মৌলিক অধিকার। EVM গোটা দেশ থেকে তুলে দিয়ে ঐতিহ্যবাহী ব্যালট পেপার ফিরিয়ে আনা হোক।” তিনি বলেন, “বিশ্বের অনেক দেশে আজও ব্যালট পেপারেই নির্বাচন হয়। ফ্রান্স, ইংল্যান্ড, জার্মানি, নেদারল্যান্ডস এবং আমেরিকায় ব্যালট পেপারে নির্বাচন হয়৷ EVM হ্যাক করা যায়। তাই এই মেশিনের মাধ্যমে নির্বাচন করা সঠিক পদ্ধতি নয়।”

এই সওয়ালে দেশের সর্বোচ্চ আদালত কান দেয়নি৷ মামলা আর শুনতেই রাজি হননি প্রধান বিচারপতি৷

Advt

Related articles

কেরালমে ঢুকছে বর্ষা, বাংলায় কতদিনের অপেক্ষা জানালো আবহাওয়া দফতর

পূর্বাভাস মিলিয়ে দিয়ে অবশেষে ভারতে প্রাক বর্ষার বৃষ্টির প্রবেশ। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বৃহস্পতিবারই প্রবেশ করেছে কেরালমে (Keralam)। তার...

মেসি কাণ্ডে গ্রেফতারির আশঙ্কা, হাজিরা এড়িয়ে সময় চাইলেন অরূপ

মেসি কাণ্ডে হাজিরা এড়ালেন রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস(Aroop Biswas)। বিধাননগর দক্ষিণ থানায় তাঁকে তলব করা হয়েছিল...

‘নতুন করে NEET দেওয়ার সাহস নেই.’, ফের আত্মঘাতী ছাত্রী, কেন্দ্রকে নিশানা রাহুলের

নিট(NEET) প্রশ্নফাঁস কাণ্ডে এবার মধ্যপ্রদেশের নবগঠিত জেলা মৌগঞ্জের বাসিন্দা এক ছাত্রী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ। জানা গিয়েছে মৃত...

বিহারের হাসপাতালে বিধ্বংসী আগুন, মৃত ৪

দিল্লির বেআইনি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই বিহারের এক বেসরকারি(Bihar Hospital)  হাসপাতালে ভয়াবহ আগুন। বৃহস্পতিবার...