Wednesday, March 4, 2026

ওয়েইসিকে আটকাতে নতুন দল গড়ে ভোটে লড়ার ঘোষণা রাজ্যের ইমামদের

Date:

Share post:

আব্বাসউদ্দিন- আসাদউদ্দিন জোটের বিরুদ্ধে সরব হলেন বাংলার ইমামরা৷

ফুরফুরা শরিফের পীরজাদা আব্বাসউদ্দিন সিদ্দিকি আর হায়দরাবাদের ‘মিম’ প্রধান
আসাদউদ্দিন ওয়েইসি জোট গঠন করে বিধানসভা ভোটে লড়াই করবে বলে ঘোষণা করেছে৷ মিম (aimim) প্রধান ওয়েইসি ইতিমধ্যেই রাজ্যে এসে জোট তৈরির প্রস্তুতিও শুরু করেছেন৷ রাজনৈতিক মহলের বক্তব্য, এবার রাজ্যের মুসলিম ভোটে ভাগ বসাতে পারে এই জোট।

আরও পড়ুন:গঙ্গারামপুরের সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায়, কী বলছেন তিনি!

ওয়েইসি-আব্বাসের এই জোটকে ‘ধর্মের জিগির তোলার ঘৃণ্য রাজনীতি’ বলে চিহ্নিত করে, এর তীব্র প্রতিবাদ করেছে বাংলার ইমামদের সংগঠন ‘বেঙ্গল ইমাম অ্যাসোসিয়েশন’৷ এই সংগঠনের চেয়ারম্যান মহম্মদ ইয়াহিয়া (Md yahiya) বলেছেন,রাজ্যের মুসলিমদের নিয়ে রাজনীতি করা হচ্ছে। ইমাম সংগঠন এই অপচেষ্টার তীব্র বিরোধিতা করছে। তিনি বলেছেন, এই মুহুর্তে জাত বনাম জাতের মুখোমুখি রাজ্য। ধর্মের জিগির তুলে শান্ত বাংলায় এমন রাজনীতি মেনে নেওয়া যায় না।ওয়েইসির রাজ্যে এসে তৎপরতারও বিরোধিতা করেছে বেঙ্গল ইমাম অ্যাসোসিয়েশন। ইমাম সংগঠনের চেয়ারম্যান মহম্মদ ইয়াহিয়া বলেছেন,
“মিম সাম্প্রদায়িক ভাবনাচিন্তাতেই চালিত৷ ইমামরা এই ধরনের কাজের বিরোধিতা করছেন। প্রয়োজনে ইমামদের সংগঠন বাংলায় নতুন দল গড়ে নির্বাচনী লড়াইয়ে অংশ নেবে। প্রয়োজনে রাস্তায় নেমে মিমের রাজনীতির প্রতিবাদও জানানো হবে বলেও জানানো হয়েছে। বাংলায় মুসলিম ভোট যাতে ওয়েইসির মতো দলের দিকে গিয়ে ভাগ না হয় সে ব্যাপারে তারা সচেষ্ট হবেন বলেও জানিয়েছেন ইয়াহিয়া৷

Advt

spot_img

Related articles

হোলি হ্যায়! দোল পূর্ণিমার পরের দিন আজ দেশ জুড়ে রঙিন উৎসব

ফাল্গুনী পূর্ণিমা তিথিতে বাঙালি দোলযাত্রা (Dol Utsav) শেষ হওয়ার পরের দিন দেশজুড়ে হোলি উদযাপন (Holi Festival)। বুধবার 'রং...

নিশ্ছিদ্র নিরাপত্তায় শান্ত শহর: দোল উৎসবে অপ্রীতিকর ঘটনা রুখে দিল কলকাতা পুলিশ

কলকাতায় এবারের দোল উৎসব কাটল মোটের ওপর শান্তিপূর্ণভাবেই। পুলিশের কড়া নজরদারির ফলে শহরে বড় কোনো দুর্ঘটনার খবর মেলেনি।...

শোলে-র পঞ্চাশে বিশেষ ক্যালেন্ডার প্রকাশ, জয়-বীরু হলেন সিধু-পটা

১৯৭৫ সালের কালজয়ী ছবি রমেশ সিপ্পির 'শোলে' ভারতীয় বিনোদন জগতে ইতিহাস তৈরি করেছে। সেলিম-জাভেদ জুটির অনবদ্য চিত্রনাট্য ৫০...

কোহলিদের ডেরায় আইপিএলের বোধন! কবে থেকে শুরু হচ্ছে নাইটদের শিবির?

পাঁচ রাজ্যে বিধানসভা ভোটের জন্য আইপিএলের(IPL) সূচি ঘোষণা করেনি বিসিসিআই(BCCI)। তবে পরিকল্পনা তৈরি রাখছে বোর্ড। সব কিছু ঠিক...