Thursday, May 14, 2026

এ মাসেই ঘোষণা হবে নতুন দল, জানালেন আব্বাস

Date:

Share post:

এবারের বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য একটি নতুন দলের আত্মপ্রকাশ ঘটবে। ২১ জানুয়ারি কলকাতা প্রেসক্লাবে (Press Club) সাংবাদিক বৈঠক করে তার ঘোষণা হবে। হুগলির ফুরফুরা শরিফে এক সাংবাদিক বৈঠক করে জানালেন পীরজাদা আব্বাস সিদ্দিকি (Abbas Siddiqui)।

আগামী বিধানসভা নির্বাচনে তাঁদের দল রাজ্যে ৬০ থেকে ৮০ কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করার অবস্থায় রয়েছে। ইতিমধ্যে অন্য একটি সর্বভারতীয় বড় দলের সঙ্গে তাদের কথাবার্তা হয়েছে। যদি সেই কথাবার্তা ফলপ্রসূ হয় তাহলে আরো বেশি আসনে তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানান আব্বাস। তাঁদের মূল লক্ষ্য, পিছিয়ে পড়া গরিব নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানো। সকলের জন্য শিক্ষা-স্বাস্থ্য-খাদ্য-বাসস্থান এই চারটি মূল দাবি নিয়ে তাঁরা মানুষের কাছে যাবেন। ইতিমধ্যে সমভাবাপন্ন দশটি দলের (Party) সঙ্গে তাঁদের কথা হয়ে গিয়েছে বলে জানান আব্বাস সিদ্দিকি। ২১ তারিখ সাংবাদিক বৈঠক করে নতুন দলের নাম ঘোষণা এবং আগামী দিনের কর্মসূচি জানিয়ে দেওয়া হবে বলে জানান পীরজাদা আব্বাস সিদ্দিকি।

আরও পড়ুন-বিক্ষোভের মুখে মুকুল রায়! ভাইরাল ভিডিও

Advt

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...