Wednesday, May 13, 2026

আইলিগে জয় দিয়ে অভিযান শুরু মহামেডানের

Date:

Share post:

আইলিগে ( I-league) জয় দিয়ে অভিযান শুরু করল মহামেডান স্পোর্টিং( mohammedan sporting) । শনিবার তারা ১-০ গোলে হারাল সুদেভা দিল্লি এফসিকে ( sudeva delhi fc) । মহামেডানের হয়ে একমাত্র গোলটি করেন ফয়সাল আলি ( Faisal Ali) ।

ম‍্যাচে এদিন শুরু থেকেই আক্রমণে ঝাপায় দুই দল। একের পর এক আক্রমণ সাজায় সুদেভা এফসি। তবে গোলের দরজা খুলতে ব‍্যর্থ হয় তারা। ম‍্যাচের দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝাঁজ বাড়ায় জোসে হাবিয়ার দল। যার ফলে ম‍্যাচের ৫৮ মিনিটে গোল পায় মহামেডান স্পোর্টিং। মহামেডানের হয়ে গোলটি করেন ফয়সাল আলি। ম‍্যাচ সেরাও হন তিনি। আইলিগের মতন বড় টুর্নামেন্টে গোল করে দলকে জয় এনে দিতে পেরে খুশি ফয়সাল। বৃহস্পতিবার আইলিগে পরবর্তী ম‍্যাচে মহামেডানের মুখোমুখি চার্চিল ব্রাদার্স।

আরও পড়ুন:মুস্তাক আলির প্রথম ম‍্যাচে জয় চাইছেন অনষ্টুপ

Advt

Related articles

জামিন পেলেন না গর্গ চট্টোপাধ্যায়! ১৬ মে পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের

বড়সড় আইনি বিপাকে বাংলা পক্ষের গর্গ চট্টোপাধ্যায়। ইভিএম বিকৃতি নিয়ে সমাজমাধ্যমে গুজব ছড়ানো এবং উসকানিমূলক পোস্ট করার অভিযোগে...

রাজ্যে এবার থেকে ‘আইন মেনে’ গো-হত্যা: আইন কার্যকর করা শুরু নতুন সরকারের

বিজেপি শাসিত দেশের অন্যান্য রাজ্যের মতো এবার বাংলাতেও গো-হত্যায় আইনি পথে বর্তমান বিজেপি সরকার। রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রকের জারি...

নতুন বাস কেনা, মহিলাদের ভাড়ায় ছাড়: সরকারি সিদ্ধান্তে বাস সংগঠনের একাধিক প্রশ্ন

রাজ্যের ক্ষমতায় আসার পরে একের পর এক নতুন সিদ্ধান্ত ঘোষণা করেছে বিজেপির সরকার। পরিবহন তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ।...

দুধের প্যাকেটে জ্বালানির আঁচ, মধ্যবিত্তের পকেটে টান দিয়ে দাম বাড়ল আমুলের

একেই মূল্যবৃদ্ধির বাজারে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের, তার ওপর এবার পকেটে টান দিয়ে দাম বাড়ল দুধের। লিটার পিছু...