Saturday, March 14, 2026

নাথুরাম গডসের স্মরণে মিউজিয়াম ও লাইব্রেরি খোলা হল

Date:

Share post:

নাথুরাম গডসের স্মরণে লাইব্রেরি ও মিউজিয়াম খোলা হল মধ্য প্রদেশের গোয়ালিয়রে। উদ্যাগে অখিল ভারতীয় হিন্দু মহাসভা। এখানে মোহনদাস করমচাঁদ গান্ধীর হত্যাকারী নাথুরাম গডসের জীবন, জীবনযাপন ও চিন্তাধারা সম্পর্কে জনগণ অভিহিত হবেন। প্রশ্ন উঠেছে এ ব্যাপারে রাজ্য সরকারের ভূমিকা নিয়েও। তবে মধ্যপ্রদেশে ক্ষমতাসীন শিবরাজ সিংহ চৌহান সরকার এখনও এ ব্যাপারে কোনও পদক্ষেপ করেনি।

এই   প্রদর্শনশালায় নাথুরাম গডসের নামে নিয়মিত জয়ধ্বনি দেওয়া হয়। তাঁর তথাকথিত দেশপ্রেমের কথা এখান থেকে সাধারণ মানুষের মধ্যে প্রচার করা হবে। মোহনদাস করমচাঁদ গান্ধীর হত্যাকারী নাথুরাম গডসে হিন্দু মহাসভার সঙ্গে যুক্ত ছিলেন। এর আগেও হিন্দু মহাসভা একাধিকবার তাঁর উচ্ছ্বসিত প্রশংসা ও মহিমা কীর্তন করেছে। এপ্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে হিন্দু মহাসভার সহ-সভাপতি জয়বীর ভরদ্বাজ বলেন, এই লাইব্রেরিতে থাকা বইয়ের সাহায্যে আজকের প্রজন্ম দেশভাগের কারণ জানার পাশাপাশি তৎকালীন রাজনৈতিক নেতাদের সম্পর্কেও অনেক তথ্য পাবে। এর ফলে তারা পরিষ্কার বুঝতে পারবে যে দেশের স্বাধীনতার জন্য হিন্দু মহাসভার কতটা অবদান ছিল আর দেশভাগের জন্য কংগ্রেস কতটা দায়ী। নেহেরু ও জিন্নাকে প্রধানমন্ত্রী পদে বসানোর জন্যই ভারতকে দুখণ্ডে ভাগ করেছিল কংগ্রেস। আর হিন্দু মহাসভা এর বিরোধিতা করেছিল। সেই সমস্ত ঘটনাগুলি সামনে আনতেই গোয়ালিয়রের হিন্দু মহাসভা ভবনে নাথুরাম গডসের নামে লাইব্রেরি খোলা হয়েছে। মহাত্মা গান্ধী যত বড় নেতাই হোন না কেন আমরা সবসময় গডসের পক্ষেই থাকব।

আরও পড়ুন-টুইটার থেকে বিতাড়িত ট্রাম্প, পোয়াবারো হল মোদির!

Advt

 

 

spot_img

Related articles

দিলীপকে কোন কথা বলতেই হেসে উঠলেন বিজেপি নেতারা

EXCLUSIVE অভিজিৎ ঘোষ ব্রিগেডে মঞ্চে প্রধানমন্ত্রী। রয়েছেন বঙ্গ বিজেপির প্রথম সারির সমস্ত নেতৃত্ব। প্রত্যেকের সঙ্গে ব্যক্তিগত ভাবে কুশল বিনিময় করছিলেন...

মুখ্যমন্ত্রীর উদ্যোগে বাংলার সিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ডের রেজিস্ট্রেশন, ক্যাম্প পরিদর্শনে দেব-কোয়েল

একজন লোকসভার সাংসদ, অপরজন রাজ্যসভার। শনিবার দুপুরে দুজনেই হঠাৎ হাজির হলেন টেকনিশিয়ান স্টুডিওতে (Technicians Studio)। দেব ও কোয়েল...

হিসাব নেবেন প্রধানমন্ত্রী! ব্রিগেডের সভার দিন খুন করে বাংলা দখলের বাস্তব প্রকাশ তৃণমূলের

বিজেপির ব্রিগেডে যাওয়ার পথে বাসে করে ইট, পাথর নিয়ে যাচ্ছে বিজেপির কর্মীরা। বিজেপির স্বরূপ প্রকাশ্যে এসে গিয়েছে। ব্রিগেডের...

নমন অ্যাওয়ার্ডসে সম্মানিত হবেন গিল, BCCI-র সর্বোচ্চ পুরস্কার পাচ্ছেন দ্রাবিড়

রবিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে নমন অ্যাওয়ার্ডস ২০২৬ (Naman Awards 2026)। এবারে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেতে চলেছেন ভারতীয়...