Thursday, May 14, 2026

হৃতিক-দীপিকা প্রথমবার একসঙ্গে সেলুলয়েডের পর্দায়

Date:

Share post:

হৃতিক ও দীপিকার (Hrittik Roshan and deepika Padukone)অনুরাগীদের জন্য সুখবর। দু’জনে এই প্রথমবার একসঙ্গে অভিনয় করবেন। সৌজন্যে পরিচালক সিদ্ধার্থ আনন্দের (Sidhharth Aanand)ছবি ‘ফাইটার’। আজই প্রকাশ করা হয়েছে এই ছবির প্রথম মোশন পোস্টার।
হৃতিক নিজেই ট্যুইট করে দীপিকার বিপরীতে অভিনয় করার কথা জানিয়েছেন। দীপিকাও ট্যুইট করে এই ছবিতে অভিনয় করার কথা জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘স্বপ্ন সত্যি হল।’

এদিকে পরিচালক সিদ্ধার্থও এই ঘটনায় যারপরনাই উত্তেজিত। এর আগে সিদ্ধার্থর ছবি ‘ওয়ার’-এ অভিনয় করেন হৃতিক । তাঁরা ফের একসঙ্গে কাজ করতে চলেছেন। এ প্রসঙ্গে পরিচালক বলেছেন, ‘এটা আমার জীবনের অন্যতম উত্তেজক মুহূর্ত। প্রথমবার ভারত ও সারা বিশ্বের চলচ্চিত্রপ্রেমীদের জন্য একসঙ্গে আমার প্রিয় দুই অভিনেতা-অভিনেত্রী হৃতিক ও দীপিকাকে নিয়ে কাজ করতে চলেছি। হৃতিকের  সঙ্গে কাজ করা সবসময়ই স্পেশাল। ও আমাকে বিজ্ঞাপন, তারপর পরিচালক হিসেবে এবং এখন শুধু পরিচালকই না, নিজের প্রোডাকশন হাউস খুলে কাজ করতে দেখছে।’

আরও পড়ুন – দুই থেকে তিন হলেন বিরাট- অনুষ্কা

Advt

Related articles

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...