Sunday, March 15, 2026

বিমল গুরুংয়ের দলে ভাঙন: ২ কেন্দ্রীয় কমিটি নেতা বিজেপিতে, কটাক্ষ গৌতম দেবের

Date:

Share post:

‘এখন বিশ্ববাংলা সংবাদ’ সবার প্রথমে জানিয়ে দিয়েছিল, মঙ্গলবারই বিমল গুরুংয়ের (Bimal Gurung) দলের ভাঙন ধরাবে বিজেপি। কয়েকজন বড় মাপের বিমল অনুগামী বিজেপিতে (Bjp) যোগ দেবেন। তাই-ই হল শিলিগুড়িতে। বিমল গুরুংপন্থী গোর্খা জনমুক্তি মোর্চার (Gjm) কেন্দ্রীয় কমিটির ২ জন সদস্য ২২ জন নানা স্তরের নেতা বিজেপিতে যোগ দিলেন।

মঙ্গলবার, শিলিগুড়িতে (Siliguri) মিলন মোড়ে দলবদলের অনুষ্ঠানে হাজির ছিলেন দার্জিলিঙের (Darjeeling) বিজেপি সাংসদ রাজু বিস্ত (Raju Bist) ও বিজেপির উত্তরবঙ্গের পর্যবেক্ষক সায়ন্তন বসু (Saysntan Basu)। কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাশ বিজয়বর্গীয় (Kailash Vijaybargya) আসার কথা থাকলেও শেষ পর্যন্ত উড়ান বিভ্রাটের কারণে তিনি পৌঁছতে পারেননি।

তবে পূর্ব নির্ধারিত সময়েই মিলন মোড়ে সভা হয়েছে। সেখানে বিজেপির দার্জিলিঙের সাংসদের উপস্থিতিতে মোর্চার কেন্দ্রীয় কমিটির দুই নেতা স্বরাজ থাপা (Swaraj Thapa) ও শঙ্কর অধিকারী (Sankar Adhikari) বিজেপিতে যোগ দেন। তাঁরা জানান, বিজেপির হাত ধরেই আগামী বিধানসভা ভোটে লড়বেন তাঁরা।

ওই দুই নেতার কোনও জনভিত্তি নেই বলে মত তৃণমূলের। খোদ পর্যটনমন্ত্রী গৌতম দেব বলেছেন, “যে নেতাদের যোগদানের কথা বলা হচ্ছে, তাঁদের সঙ্গে নিজেদের পোষাক ছাড়া কিছু আছে নাকি!” গৌতমের অভিযোগ, বিজেপি বহুদিন ধরে পাহাড়ের মানুষকেও প্রতারণা করে চলেছে।

আরও পড়ুন- সপ্তাহ খানেকের মধ্যেই প্রতিবেশী দেশগুলোতে ভ্যাকসিন পাঠাবে ভারত
Advt

spot_img

Related articles

‘গম্ভীর-দর্শন’, উৎপল সিনহার কলম

এ যে দৃশ্য দেখি অন্য, এ যে বন্য... এ ভারত সে ভারত নয়। এ এক অন্য ভারতীয় ক্রিকেট দল, অন্যরকম...

তৃণমূলকে হারাতে বাম ভোট রামে! মেনে নিলেন সিপিআইএমের অশোক

রাজ্যের উন্নয়নে বরাবর বিরোধ করে আসা সিপিআইএম যে আদতে নিজেদের নীতির ভুলে নিজেদের ভোটব্যাঙ্কই (CPIM vote bank) ধরে...

নবান্নে বড় রদবদল: মুর্শিদাবাদের জেলাশাসক পদে সুরেন্দ্র কুমার মিনা, কেএমডিএ-তে নিতিন সিংহানিয়া

রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরে ফের একদফা বড়সড় রদবদল করল নবান্ন। একাধিক জেলার জেলাশাসক (DM) ও অতিরিক্ত জেলাশাসক পদমর্যাদার...

টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দেবের অভিযোগের জবাব দিলেন স্বরূপ 

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে টলিউডের কলাকুশলীদের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করা হয়েছে। শনিবার টেকনিশিয়ান স্টুডিওতে...