Tuesday, May 12, 2026

আদৌ জার্সি বদল করবেন শিশির? জল্পনা ওড়াচ্ছেন ঘনিষ্ঠরা

Date:

Share post:

কাঁথি – অবিভক্ত মেদিনীপুর-শিশির অধিকারী বঙ্গ রাজনীতিতে যেন সমার্থক হয়ে গিয়েছে। ছয় দশকেরও বেশি যার রাজনৈতিক জীবন , তাকে কখনও কেরিয়ারের এই শেষ সীমায় এসে এমন ”বেইমান” তকমা পেতে হবে ভাবেননি। অথচ বাস্তবে তাই ঘটেছে । যা তাকে আজ কুরে কুরে খাচ্ছে। তার অপরাধ দুই ছেলে তৃণমূল ছেড়ে গেরুয়া শিবিরে যোগ দিয়েছে। তাই একই ছাদের তলায় থেকে তিনিও কী তবে পা বাড়াচ্ছেন বিজেপির দিকে? সেই সন্দেহে জেরবার শিশির অধিকারী কিছুতেই মানতে পারছেন না এই অপমান।
কড়া বার্তা দিতে মঙ্গলবার দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যানের পদ থেকেও তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে৷ শিশির অধিকারীর ঘনিষ্ঠরা বলছেন, কাঁথির সাংসদ এর পরেও দলবদল করবেন, এমন সম্ভাবনা নেই বললেই চলে৷
তৃণমূল থেকে প্রশ্ন তোলা হয়েছে, শুভেন্দু- সৌমেন্দু বিজেপিতে যোগ দেওয়া নিয়ে কেন মুখে কুলুপ এঁটেছেন এই বর্ষীয়ান রাজনীতিবিদ। যদিও তাঁর মুখ থেকে একটি শব্দও এই বিষয়ে বের করতে পারেনি সংবাদমাধ্যম । কেননা তার ক্যারিশমা সর্বজন বিদিত।। তবু দুঃখ পেয়েছেন তিনি। ঘনিষ্ঠমহলে মহলে প্রকাশও করেছেন, কিন্তু প্রকাশ্যে ? নৈব নৈব চ।
তৃণমূল নেতারা যুক্তি দিচ্ছেন, শিশির অধিকারীকে কেন দলের জনসভায় দেখা যাচ্ছে না৷ অথচ কয়েকদিন আগে পর্যন্ত খোদ দলনেত্রী বার বার ফোন করে তাঁকে অতিমারির মধ্যে বাইরে বেরোতে নিষেধ করেছেন৷ শিশির অনুগামীরা বলছেন, পরিণত ছেলেরা যদি কোনও রাজনৈতিক সিদ্ধান্ত নেন, তাহলে তাঁর দায় কি বাবার?
বয়স আশি ছুঁলেও এখনও নিয়মিত সাংসদ হিসেবে আমজনতার যতটা সম্ভব সমস্যার সুরাহা করার চেষ্টা করেন তিনি৷ ফলে দল চূড়ান্ত কোনও পদক্ষেপ নিলেও শিশির অধিকারী ফের জার্সি বদল করবেন, এমন সম্ভাবনা খারিজই করে দিচ্ছে তাঁর ঘনিষ্ঠ মহল৷
কিন্তু তার আর এক ছেলে দিব্যেন্দু অধিকারী কি পারবেন বাবার মতো ধৈর্য দেখাতে? কারণ, তিনিও যে শিশিরবাবুর মতোই দলে কোণঠাসা! এবং প্রতিনিয়ত সমালোচনার শিকার। তাই এখন বঙ্গ রাজনীতি তাকিয়ে পিতা-পুত্র কোন সিদ্ধান্ত নেন  সেই দিকে।

Related articles

চিকিৎসা পরিষেবায় শিল্পীদের সুবিধার্থে বড় পদক্ষেপ আর্টিস্টস ফোরামের

ওয়েস্ট বেঙ্গল মোশান পিকচার আর্টিস্টস ফোরামের (West Bengal Motion Picture Artist's Forum) সদস্যদের জন্য সুখবর। সংস্থার সঙ্গে যুক্ত...

চলতি সপ্তাহেই বিধায়ক হিসেবে শপথ শুভেন্দুর, বিধানসভার বিশেষ অধিবেশন নিয়ে জারি বিজ্ঞপ্তি

বাংলায় বিজেপি সরকারের (BJP Government) প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর এবার জয়ী বিধায়ক হিসেবেও শপথ নিতে চলেছেন...

আজ অসমের মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন হিমন্ত, আমন্ত্রিত বাংলার মুখ্যমন্ত্রীও

বাংলায় বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণের পর এবার অসমে বিজেপির মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার (Himant Biswasharma) শপথ বাক্য...

রুটিন চেকআপে হাসপাতালে সুব্রত বক্সী

শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি হলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। সোমবার কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাঁকে...