Sunday, March 15, 2026

বিশ্বের বৃহত্তম কোভিড টিকাকরণের সূচনা মোদির হাতে

Date:

Share post:

করোনা অতিমারি (corona pandemic) রুখতে বিশ্বের বৃহত্তম টিকাকরণ (vaccination) কর্মসূচির সূচনা হল শনিবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (narendra modi) ভার্চুয়াল কনফারেন্সে আজ দেশজুড়ে কোভিড টিকাকরণ (covid vaccination) কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করলেন। ইতিমধ্যেই চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, সেনা, পুলিশ, সাফাইকর্মী, অসুস্থ প্রবীণ নাগরিক সহ ৩ কোটি মানুষকে জরুরি ভিত্তিতে টিকাদানের লক্ষ্য নেওয়া হয়েছে। এজন্য দুটি ভ্যাকসিনকে দ্রুত ছাড়পত্র দিয়েছে ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া (DCGI)। এই দুটি ভ্যাকসিন হল অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড ও ভারত বায়োটেক ও আইসিএমআরের কোভ্যাক্সিন। গত এক বছর ধরে করোনাভাইরাস অতিমারির সংকটে লক্ষাধিক মানুষের মৃত্যুর পর ভ্যাকসিনের প্রতীক্ষায় ছিল দেশবাসী। অবশেষে আজ ভারতে তার সূচনা হল।

সারা দেশের ৩,০০৬টি কেন্দ্রে চলবে টিকাকরণ। তার মধ্যে পশ্চিমবঙ্গে মোট ২১২টি টিকাকরণ কেন্দ্র করা হয়েছে। প্রতি কেন্দ্রে প্রতিদিন ১০০ জনকে করোনার ভ্যাকসিন দেওয়া হবে। যে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নাম টিকা তালিকায় নথিভুক্ত হয়েছে, তাঁদেরই এদিন টিকা দেওয়া হবে। দেশের ৭০০ জেলায় প্রায় দেড় লক্ষ কর্মীকে টিকাকরণের জন্য বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সারা দেশে দুই পর্যায়ে চলেছে টিকাকরণের মহড়া বা ড্রাই রান। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডা. হর্ষ বর্ধন বলেন, প্রথমদিন দেশের ৩ লক্ষ স্বাস্থ্যকর্মীর টিকাকরণের সঙ্গেই কোভিড-১৯-কে শেষ করার অভিযান শুরু হবে।

আরও পড়ুন : দেশে করোনার টিকাকরণের সূচনা মোদির

Advt

spot_img

Related articles

‘গম্ভীর-দর্শন’, উৎপল সিনহার কলম

এ যে দৃশ্য দেখি অন্য, এ যে বন্য... এ ভারত সে ভারত নয়। এ এক অন্য ভারতীয় ক্রিকেট দল, অন্যরকম...

তৃণমূলকে হারাতে বাম ভোট রামে! মেনে নিলেন সিপিআইএমের অশোক

রাজ্যের উন্নয়নে বরাবর বিরোধ করে আসা সিপিআইএম যে আদতে নিজেদের নীতির ভুলে নিজেদের ভোটব্যাঙ্কই (CPIM vote bank) ধরে...

নবান্নে বড় রদবদল: মুর্শিদাবাদের জেলাশাসক পদে সুরেন্দ্র কুমার মিনা, কেএমডিএ-তে নিতিন সিংহানিয়া

রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরে ফের একদফা বড়সড় রদবদল করল নবান্ন। একাধিক জেলার জেলাশাসক (DM) ও অতিরিক্ত জেলাশাসক পদমর্যাদার...

টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দেবের অভিযোগের জবাব দিলেন স্বরূপ 

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে টলিউডের কলাকুশলীদের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করা হয়েছে। শনিবার টেকনিশিয়ান স্টুডিওতে...