Tuesday, June 2, 2026

চাপের মুখে সিদ্ধান্ত বদল, WhatsApp-এর নতুন আপডেট এখনই নয়

Date:

Share post:

WhatsApp-এ নতুন পলিসি এগ্রি না করলে ডিলিট হবে অ্যাকাউন্ট। এই নতুন পলিসি সংক্রান্ত আপডেট আপাতত স্থগিত রাখল হোয়াটসঅ্যাপ। ৮ ফেব্রুয়ারি ছিল ডেটা শেয়ারিং সংক্রান্ত আপডেট গ্রহণের শেষ সময়সীমা। তা এখন বাড়ানো হল। নয়া আপডেটের দিনক্ষণ পিছিয়ে হয়েছে ১৫ মে।

হোয়াটসঅ্যাপের প্রাইভেসি পলিসি সংক্রান্ত পরিবর্তন নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে বিশ্ব জুড়েই। ফলে এর মধ্যেই অনেকে হোয়াটসঅ্যাপ ব্যবহার ছেড়েছেন। ব্যবহার বেড়েছে সিগন্যাল, টেলিগ্রাম সংক্রান্ত অ্যাপ ব্যাবহারের ক্ষেত্রে। এবার ডেটা শেয়ারিং সম্পর্কিত সেই আপডেট আপাতত পিছিয়ে দিল হোয়াটসঅ্যাপ। এ কথা নিজস্ব ব্লগে জানিয়েছে সংস্থা। ৮ ফেব্রুয়ারি ছিল ডেটা শেয়ারিং সংক্রান্ত আপডেট গ্রহণের শেষ সময়সীমা। ফেসবুক অধিকৃত এই সংস্থা জানাচ্ছে, ‘সাম্প্রতিক আপডেট নিয়ে প্রচুর মানুষের বিভ্রান্তির কথা আমরা শুনেছি। এই আপডেট ফেসবুকের সঙ্গে তথ্য শেয়ার করার ক্ষমতা আমাদের দিচ্ছে না’। ১৫ মে নতুন অপশন আসার আগে এই পলিসি নিয়ে ধীরে ধীরে ব্যবহারকারীদের কাছে যাওয়ার পরিকল্পনা করেছেন হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ।

হোয়াটসঅ্যাপের এই আপডেটের যে বিষয়টি নিয়ে বিভ্রান্তি ছড়িয়েছে তা হল— ব্যবহারকারীর চ্যাট সংক্রান্ত যাবতীয় তথ্য ফেসবুকের সঙ্গে শেয়ার করতে পারে হোয়াটসঅ্যাপ। বিভিন্ন বিজ্ঞাপনের জন্যই নাকি এটি করা হবে। দিনের পর দিন এই অভিযোগ খারিজ করে সংস্থা। ব্যবহারকারীদের উদ্দেশে তারা ব্লগে লিখেছে, ‘না আমরা আপনাদের ব্যক্তিগত মেসেজ দেখতে পারি, না আপনাদের ফোনকল শুনতে পাই। আপনার শেয়ার করা লোকেশনও আমরা দেখতে পাই না। ফেসবুকও পায় না’। এছাড়াও তারা দাবি করেছে লোকেশন সংক্রান্ত সমস্ত তথ্য এন্ড টু এন্ড এনক্রিপটেড থাকে, ফলে কিছুই দেখা যায় না।

আরও পড়ুন-প্রথম করোনা আক্রান্তর খোঁজে চিনে হু-র দল

Advt

Related articles

ধর্না কর্মসূচিতে আচমকা অসুস্থ কুণাল, মাথায় হাত বুলিয়ে হাওয়া করলেন মমতা

ওয়াই চ্যানেলে তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের (Mamata Benarjee) ডাকা ধর্না কর্মসূচিতে যোগ দিয়ে আচমকা অসুস্থ হয়ে পড়লেন বেলেঘাটার...

ভক্তিতেই আস্থা, আইপিএল জয়ের পরই প্রেমানন্দ মহারাজের দরবারে বিরুষ্কা

আইপিএল চ্যাম্পিয়ন হয়েই বৃন্দাবন সফরে বিরাট কোহলি অনুষ্কা শর্মা(Anushka Sharma and Virat Kohli )। বৃন্দাবনে স্বামী প্রেমানন্দ মহারাজের((Premanand...

বকেয়া DA মেটাতে বড় পদক্ষেপ নবান্নের! জারি নির্দেশিকা

প্রতিশ্রুতি মত রাজ্য সরকারি কর্মচারী, পেনশনভোগী এবং ফ্যামিলি পেনশনভোগীদের প্রাপ্য বকেয়া মহার্ঘ ভাতা (DA) মিটিয়ে দিতে রাজ্য সরকার...

বুধবার থেকেই সূচনা ‘অন্নপূর্ণা যোজনা’র, ভার্চুয়াল উদ্বোধন মুখ্যমন্ত্রীর

রাজ্যের নতুন সামাজিক সুরক্ষা প্রকল্প ‘অন্নপূর্ণা যোজনা’-র (Annapurna Vander) আনুষ্ঠানিক সূচনা হতে চলেছে বুধবার। এদিন দুপুর সাড়ে ১২টায়...