Saturday, March 14, 2026

এয়ার ট্যাক্সি পরিষেবা এবার ভারতে, ভাড়া কত জেনে নিন

Date:

Share post:

ভারতের (India) প্রথম এয়ার ট্যাক্সি পরিষেবা চালু হল চন্ডিগড়ে (Chandigarh)। বৃহস্পতিবার হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর কেন্দ্রীয় সরকারের উড়ান প্রকল্পের আওতায় চন্ডিগড় থেকে হিসর পর্যন্ত এয়ার ট্যাক্সি (Air Taxi) পরিষেবা উদ্বোধন করেন। খট্টর আরও জানিয়েছিলেন, দ্বিতীয় ধাপে হিসর থেকে দেরাদুন পর্যন্ত বিমান পরিষেবাও শুরু হবে। এবং তৃতীয় পর্যায়ে আরও দুটি রুট যুক্ত করা হবে।

হরিয়ানার (Haryana) মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর (CM Manohar lal Khattar) জানিয়েছেন , “এই প্রথম ভারতে এয়ার ট্যাক্সি চালু হল৷ অন্যান্য দেশে অনেক আগেই চালু হয়েছিল। এখন প্রথম পর্যায় চন্ডিগড় থেকে হরিয়ানা যাবে বিমানটি৷ দ্বিতীয় পর্যায় শুরু হবে ১৮ জানুয়ারি থেকে৷ তখন এয়ার ট্যাক্সিটি হিসর থেকে দেরাদুন যাবে। তৃতীয় পর্যায় ২৩ জানুয়ারি থেকে চালু হবে৷ চন্ডিগড় থেকে দেরাদুন ও হিসর থেকে ধরমশালার রুট দুটি যুক্ত হবে৷ এই বিমানে মোট চারজন একসঙ্গে সওয়ারি করতে পারবেন। ঘণ্টায় ২৫০ কিমি বেগে এই বিমান উড়তে পারবে৷ এয়ার ট্যাক্সি চালু হওয়ার জন্য রাজ্যের পাশাপাশি আমি বাকি দেশকেও শুভেচ্ছা জানাতে চাই৷ হিসর থেকে চন্ডিগড় যেতে এয়ার ট্যাক্সির ভাড়া ১৭৫৫ টাকা।”

আরও পড়ুন-চাপের মুখে সিদ্ধান্ত বদল, WhatsApp-এর নতুন আপডেট এখনই নয়

Advt

spot_img

Related articles

কুলদীপের মেহেন্দিতে কোমর দোলালেন চাহাল! আজ মুসৌরিতে সাতপাক ঘুরবেন বিশ্বকাপজয়ী তারকা

শনিবার সাতপাকে ঘুরতে চলেছেন ভারতীয় ক্রিকেট তারকা কুলদীপ যাদব। একাধিক নায়িকাদের সঙ্গে নাম জড়ালেও ছোটবেলার বন্ধু বংশিকা চাড্ডাকে...

আজ বাংলায় আসছেন প্রধানমন্ত্রী, সকাল থেকে শহরের একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

ভোটের আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ডেইলি প্যাসেঞ্জারি ট্র্যাডিশন বজায় রেখে আজ বঙ্গে আসছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতীয়...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

নতুন দিনের সঙ্গে সঙ্গে জীবনের নানা ক্ষেত্রে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা অপেক্ষা করছে ১২ রাশির জাতকদের জন্য। কারও কর্মজীবনে...

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...