Friday, June 26, 2026

ভোট প্রচারে ‘কমিউনিস্ট ম্যানিফেস্টো’র বঙ্গানুবাদ প্রকাশ বামেদের

Date:

Share post:

ভোটের দামামা প্রায় বেজেই গিয়েছে। তার আগে চারুচন্দ্র সান্যালের করা কমিউনিস্ট ম্যানিফেস্টোর (Communist Manifesto) বাংলা অনুবাদের সম্পাদিত সংস্করণ প্রকাশ করে তা উত্তরবঙ্গে ছড়িয়ে দিতে আসরে নেমে পড়লেন বামেরা। শনিবার শিলিগুড়িতে (Siliguri) হকার্স কর্নার লাগোয়া নিবেদিতা মার্কেটে গণতান্ত্রিক লেখক ও কলাকুশলী সঙ্ঘের অফিসে ওই সদ্য প্রকাশিত বই সাম্যবাদীর আদর্শ-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিলিগুড়ির সিপিআইএম (Cpim) বিধায়ক অশোক ভট্টাচার্য। ছিলেন জলপাইগুড়ির প্রাক্তন সিপিআইএম সাংসদ মিনতি সেন (Minati Sen)।

বইটির সম্পাদনা করেছেন কবি ও সাহিত্যিক গৌতম গুহ রায় (Goutam Guha Roy)। সেখানে ভূমিকা লিখেছেন সাহিত্যিক দেবেশ রায় (Debesh Roy)।

বিধানসভা নির্বাচনের আগে কমিউনিস্ট ম্যানিফেস্টোর বাংলা অনুবাদের সম্পাদিত সংস্করণ প্রকাশ করে তা বিলির মাধ্যমে বামপন্থীদের মনোবল ফের চাঙ্গা করার চেষ্টা হচ্ছে কি? সম্পাদক গৌতম গুহ রায়ের মতে, ভোটের সঙ্গে বই প্রকাশের যোগসূত্র খোঁজা ঠিক হবে না। তিনি জানান, ১৯৩২ সালে প্রয়াত চারুচন্দ্র সান্যাল কমিউনিস্ট ম্যানিফেস্টোর অনুবাদ করেছিলেন। ‘সাম্যবাদীর আদর্শ’ শিরোনামের বইটিই সম্পাদনা করে কিছু সংযোজনের মাধ্যমে তা প্রকাশ করা হয়েছে। এই সাম্যবাদীর আদর্শ পড়লে নতুন প্রজন্মের কাছেও স্পষ্ট হয়ে যাবে।

আরও পড়ুন- প্রধান শিক্ষককে নিগ্রহের অভিযোগ পরিচালন সমিতির সদস্যের বিরুদ্ধে

Advt

Related articles

বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার সরবরাহ সংক্রান্ত বিধিনিষেধ প্রত্যাহার কেন্দ্রের!

হরমুজ জটিলতা কাটতেই এবার দেশে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার সরবরাহ (LPG cylinder crisis) সংক্রান্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা সিদ্ধান্ত নিল...

আজ কত দামে মিলছে পেট্রোল-ডিজেল? দেখে নিন একনজরে

পেট্রোল-ডিজেলের (Petrol Diesel Price) দামের দিকে নজর থাকে সাধারণ মানুষ থেকে শুরু করে পরিবহণ ক্ষেত্রের সকলেরই। শুক্রবার (২৬...

সাহিত্য সম্রাটের জন্মজয়ন্তীতে ‘বন্দেমাতরম মিউজিয়াম’ তৈরির ঘোষণা মুখ্যমন্ত্রীর

'বন্দেমাতরম' স্রষ্টার ১৮৯-তম জন্মজয়ন্তীতে সাহিত্য সম্রাটের কলেজ স্ট্রিটের বাসভবন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে (Bankim Chandra Chattopadhyay)...

ফের সোনার দামে স্বস্তি! কত কমল সোনার দাম

সপ্তাহের শুরুতে মধ্যবিত্তের কপালে ভাঁজ পড়লেও ফের কমছে হলুদ ধাতুর দাম। যাতে মিলছে স্বস্তির নিঃশ্বাস। আপনি যদি এই...