Friday, May 8, 2026

রেলপথে জুড়ল ‘স্ট্যাচু অফ ইউনিটি’, গুজরাটে ৮ টি ট্রেন উদ্বোধন নরেন্দ্র মোদির

Date:

Share post:

পৃথিবীর দীর্ঘতম মূর্তি স্ট্যাচু অফ ইউনিটির(statue of unity) সঙ্গে এবার জুড়ে গেল রেলপথ। রবিবার ১৭ জানুয়ারি ভিডিও কনফারেন্সিংয়ের(video conferencing) মাধ্যমে গুজরাতের কেবডিয়ার জন্য ৮টি ট্রেনের উদ্বোধন করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Prime minister Narendra Modi)। দেশের বিভিন্ন রাজ্য থেকে এই ট্রেন গুলির গন্তব্যস্থান হবে গুজরাতের কেবডিয়া। এদিন এই ট্রেন গুলির উদ্বোধন করে এই ক্ষণকে ঐতিহাসিক বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী। মূলত স্ট্যাচু অফ ইউনিটি দেখতে আসা পর্যটকদের(tourist) যাত্রা সহজ করার জন্যই এই উদ্যোগ বলে জানা যাচ্ছে।

যে সমস্ত বড় শহর গুলির সঙ্গে ট্রেন যোগাযোগ মাধ্যমে কেবডিয়াকে জোড়া হয়েছে সেগুলি হল, বারাণসী, দাদার, আহমেদাবাদ, হযরত নিজামুদ্দিন (দিল্লি), রেওয়া, চেন্নাই এবং প্রতাপনগর। রবিবার ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এই ট্রেন গুলির উদ্বোধন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ‘এই ঐতিহাসিক সূচনার ফলে স্ট্যাচু অফ ইউনিটি দেখতে আসা পর্যটকদের জন্য এই যোগাযোগব্যবস্থা নিঃসন্দেহে অনেক বেশি সহজ হয়ে উঠবে। পাশাপাশি কেবডিয়ায় যে সমস্ত আদিবাসী সম্প্রদায়ের মানুষ বসবাস করেন তাদের জীবনও বদলে যাবে।’ পর্যটন ক্ষেত্রে এই সিদ্ধান্তের জেরে কেবডিয়ায়উন্নয়নের পাশাপাশি আদিবাসী সম্প্রদায়ের মানুষের জন্য চাকরি এবং স্বরোজগারের সুযোগ তৈরি হবে।

আরও পড়ুন:একুশের ব্লুপ্রিন্ট সাজাতে আইসিসিআরে বিশেষ বৈঠকে দিলীপ-কৈলাসরা

একাধিক ট্রেনের পাশাপাশি আহমেদাবাদ থেকে কেবডিয়ায় যে ট্রেনটি যাত্রা করবে সেগুলি জন শতাব্দী এক্সপ্রেস। যেখানে থাকবে ‘ভিস্তা ডোম টুরিস্ট কোচ’। পর্যটকরা এই কোচের মাধ্যমে জায়গাটির প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে পারবেন।

Advt

Related articles

চন্দ্রনাথের পরিণতিতে ফিরল প্রদীপ-শুভব্রতদের স্মৃতি! শুভেন্দুর আপ্ত-সহায়কেদের রহস্যমৃত্যু কি শুধুই কাকতালীয়?

বুধবার রাতে মধ্যমগ্রামে শুভেন্দু অধিকারীর আপ্ত-সহায়ক চন্দ্রনাথ রথের হত্যার ঘটনাকে কেন্দ্র করে ফের মাথাচাড়া দিচ্ছে এক পুরনো অস্বস্তি।...

রাজনীতির ময়দানকে বিদায় জানালেন রাজ, নতুন সরকারকে শুভেচ্ছা প্রাক্তন বিধায়কের

রাজনীতির আঙিনা থেকে এবার পাকাপাকি ভাবে সরে দাঁড়ানোর ঘোষণা করলেন পরিচালক ও প্রাক্তন বিধায়ক রাজ চক্রবর্তী। ছাব্বিশের বিধানসভা...

মাঝ আকাশে হেনস্থার শিকার! অভিযুক্তদের বিমানে চড়া নিষিদ্ধ করার দাবি মহুয়া মৈত্রর

মাঝ আকাশে হেনস্থার শিকার! এবার সরাসরি হেনস্থার অভিযোগ তুললেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। বৃহস্পতিবার ইন্ডিগোর একটি বিমানে দিল্লি...

জিতেই সন্ত্রাসের পথে বিজেপি! দিকে দিকে বোমাবাজি-আগুন, মৃত বেড়ে ৭

ভোটের ফল ঘোষণার পর তিন দিন পার হয়ে গেলেও রাজ্যের বিভিন্ন প্রান্তে অব্যাহত হিংসা। বুধবার রাত থেকে বৃহস্পতিবার...