Wednesday, May 13, 2026

একুশের ভোটের চমক, ‘পরিবর্তন যাত্রা’ করবে বিজেপি: দিলীপ ঘোষ

Date:

Share post:

বিধানসভা ভোটের দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি। তার আগেই ফেব্রুয়ারি মাস থেকে জনসংযোগ বাড়াতে ‘পরিবর্তন যাত্রা’ কর্মসূচি নিচ্ছে বিজেপি। রবিবার কোর কমিটির বৈঠক শেষে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এ কথা জানান । যদিও তিনি বলেন, এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও দিনক্ষণ ঠিক হয়নি। প্রধানমন্ত্রী এই মুহূর্তে রাজ্যে আসছেন না , ভোটের দিনক্ষণ ঘোষণা হওয়ার পরে তিনি এ রাজ্যে পা রাখবেন বলে জানান তিনি । এমনকি এদিনের কোর কমিটির বৈঠকে বুথ ভিত্তিক যে সমস্ত কাজ বাকি আছে তা দ্রুত শেষ করার নির্দেশ যাতে কর্মীদের কাছে পৌঁছে যায় তা নিয়ে আলোচনা হয়েছে বলে জানান দিলীপ বাবু। এরই পাশাপাশি সূত্রের খবর,সৌমিত্র খাঁকে সতর্ক করল বিজেপি নেতৃত্ব। দিন কয়েক আগে দিলীপ ঘোষকে মুখ্যমন্ত্রী করার দাবি জানান সৌমিত্র খাঁ। কিন্তু সতর্ক বিজেপি রবিবার স্পষ্ট জানিয়ে দিয়েছে ‘বেঁফাস মন্তব্য নয়,’। সৌমিত্র খাঁকে সতর্ক করেছেন কৈলাস বিজয়বর্গীয়ও। তিনি বলেছেন, ‘কিছু বলার আগে সতর্ক হন। প্রয়োজনে বিজেপির দায়িত্বপ্রাপ্ত নেতাদের সঙ্গে আলোচনা করুন।’
সাংগঠনিক বৈঠকে বিজেপি নেতাদের জয়ের মার্জিন বাড়ানোরও বার্তা দেওয়া হয় ।
চলতি মাসের ৩০ বা ৩১ জানুয়ারি রাজ্যে ফের অমিত শাহ আসছেন বলে জানিয়েছেন দিলীপ ঘোষ।
তিনি এদিন বলেন, দলের গৃহীত আর নয় অন্যায় কর্মসূচির সঙ্গে ৭ লক্ষের বেশি কর্মী কাজ করেছে। পাশাপাশি কৃষক সম্পর্ক অভিযানে বাংলার ৪৮ হাজার কৃষক পরিবারে পৌঁছবে বিজেপি বলে এদিন দাবি করেন দলের রাজ্য সভাপতি।

Related articles

বড় সিদ্ধান্ত! দ্বিগুণ হচ্ছে বার্ধক্য ও বিধবা ভাতা

সরকার বদলে সুখবর প্রবীণ নাগরিকদের জন্যে। নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী বার্ধক্য ভাতা বাড়াতে চলেছে শুভেন্দু অধিকারী সরকার। আগামী দিনে...

নিট কেলেঙ্কারিতে চাঞ্চল্যকর মোড়, ৩০ লক্ষে বিক্রি প্রশ্নপত্র

নিট পরীক্ষাকে (NEET Exam) ঘিরে সামনে এল লক্ষ টাকার দুর্নীতি চক্রের ছবি। তদন্তে উঠে এসেছে ৩০ লক্ষ টাকার...

গুলি করে খুন ৩ খ্রিস্টান ধর্মগুরুকে : মনিপুরে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বাড়ছে ক্ষোভ

এখনও সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে কতটা ব্যর্থ কেন্দ্রের বিজেপি সরকার প্রমাণিত মনিপুরে। এবার জঙ্গিদের গুলিতে খ্রিষ্টান সম্প্রদায়ের তিন...

আরও মহার্ঘ সোনা! একলাফে বাড়ল ৯ হাজার টাকা

ফের দাম বাড়লো হলুদ ধাতুর (Gold Rate)! এক ধাক্কায় সোনা ও রুপোর আমদানি শুল্ক ৬ শতাংশ থেকে বাড়িয়ে...