Friday, May 15, 2026

পুরুলিয়ার জনসভা মাতালেন শতাব্দী

Date:

Share post:

পুরুলিয়ার হুটমোড়ায় জনসভা মাতালেন শতাব্দী রায়(satabdi roy)। সদ্য তিনি দলের সহ সভাপতি নির্বাচিত হয়েছেন । মঙ্গলবারও তিনি সহ সভাপতি হিসেবে দায়িত্বশীল বক্তব্য রাখলেন। কেন বিজেপিকে পরিত্যাগ করতে হবে এবং কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে ফের জেতাতে হবে, তার বিশদ ব্যাখ্যা দিলেন তিনি ।
মুখ্যমন্ত্রীর সভামঞ্চ থেকে বিরোধী বিজেপিকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন সাংসদ শতাব্দী।
কেন ১৪ হাজার কোটি টাকার নতুন সংসদ ভবন তৈরি করা হলো, পুরুলিয়ার সভায় প্রশ্ন তুললেন শতাব্দী। তার অভিযোগ, দু’বছর ধরে সাংসদদের তহবিলে কোন টাকা দিচ্ছে না কেন্দ্র। মানুষকে মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছে । বেঁচে থাকার জন্য সবার আগে দরকার খাবার, মাথার ছাদ। বিজেপি সরকার প্রতিনিয়ত মানুষকে ভুল বোঝাচ্ছে। প্রতি অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা ফেরত দেওয়ার কথা দিব্যি ভুলে গেছে কেন্দ্র।
তিনি মনে করিয়ে দেন, স্বাস্থ্যসাথীর কার্ডে ৫ লক্ষ টাকা পাচ্ছেন। এই টাকা আপনাদের হক আপনাদের পাওনা। একজনের বিরুদ্ধে লড়াই করার জন্য, শুধুমাত্র মমতাকে হারানোর জন্য নানান প্রদেশের নেতারা এখন এরাজ্যে আসা যাওয়া শুরু করেছেন । কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইয়ের সঙ্গে আমরা আছি। একজন নেত্রীকেই ভারতবর্ষের রাজনৈতিক নেতা-নেত্রীরা ভয় পান। তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়।
কেন্দ্রের বিরুদ্ধে না করার একজনই আছেন মমতা বন্দ্যোপাধ্যায় । তার জিজ্ঞাসা, কোনও সরকার এর আগে আপনাদের কাছে দুয়ারে সরকারের মতো প্রকল্প নিয়ে গিয়েছে? শতাব্দী বলেন, সুযোগ নিচ্ছেন ভোট না দিলে বেইমানি হবে। বাইরের মানুষরা এখানে এসে ধমকাচ্ছে। আসলে কেন্দ্র মমতা বন্দ্যোপাধ্যায়কে ভয় করে চলে।
ক্ষমতায় আসার আগেই পদ্ম শিবিরের নেতা-কর্মীরা ‘মস্তানি’ করছে বলে অভিযোগ তাঁর।বিধানসভা নির্বাচনে গেরুয়া শিবির জিতলে বাংলায় ধর্মীয় হানাহানি আরও বাড়বে বলেই আশঙ্কা শতাব্দীর। তাই সোনার বাংলা গড়ার ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) জয়ী করার বার্তা দিয়েছেন তিনি।

Related articles

পুরনিয়োগ দুর্নীতি মামলায় ED দফতরে রথীন 

পাঁচবার তলব এড়িয়ে যাওয়ার পর অবশেষে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) দফতরে হাজিরা দিলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ (Rathin Ghosh)।...

নিট পরীক্ষার নতুন দিন ঘোষণা NTA-র 

প্রশ্নপত্র ফাঁস বিতর্কে বাতিল হয়ে যাওয়া সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা নিটের নতুন দিন ঘোষণা করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)।...

আশঙ্কাই সত্যি, দাম বাড়ল পেট্রোল-ডিজেলের 

আমজনতার অস্বস্তি বাড়িয়ে দেশজুড়ে দাম বাড়ল পেট্রোল-ডিজেলের (Petrol Diesel price hike) । দিন কয়েক আগেই জ্বালানি সংকট নিয়ে...

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পদ থেকে অপসারিত জ্যোতিপ্রিয় কন্যা

পদত্যাগ করতে চাননি, তাই পদ থেকে সরিয়ে দেওয়া হল। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিনই সংসদের সচিব পদ...