Saturday, June 13, 2026

আসছেন মুখ্য নির্বাচন কমিশনার, গ্রেফতারি পরোয়ানার কার্যকর করা নিয়ে চাপে প্রশাসন

Date:

Share post:

তিন দিনের সফরে আজ, বুধবার রাজ্যে আসছেন মুখ্য নির্বাচন আধিকারিক (Chief Election Officer) সুনীল আরোরা (Sunil Arora)। সঙ্গে ফুল বেঞ্চ। এই তিন দিন তাঁরা প্রশাসনের আধিকারিক নোডাল অফিসার এবং রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে দফায় দফায় বৈঠক করবেন। পশ্চিমবঙ্গের নির্বাচন মানেই সন্ত্রাস এবং তার প্রতিরোধে নিরাপত্তা ব্যবস্থা অন্যতম বড় ইস্যু। আর কমিশন রাজ্যের মাটিতে পা রাখার আগে যা নিয়ে সবচেয়ে বড় মাথা ব্যাথা রাজ্য প্রশাসনের কর্তাব্যক্তিদের।

সূত্রের খবর, রাজ্যজুড়ে ৫০ হাজার জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা (non-bailable warrants) কার্যকর করা এখনও বাকি।উপ-নির্বাচন কমিশনার সুদীপ জৈনের রাজ্য সফরের পর থেকে এখনও পর্যন্ত রাজ্যজুড়ে ১০ হাজার জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা কার্যকর করা গিয়েছে। যা কিন্তু কমিশনকে সন্তুষ্ট করার জন্য যথেষ্ট নয় বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।

ইতিমধ্যেই সিআরপিএফের (CRPF) আইজি পিকে সিং, বিএসএফের (BSF) আইজি একে সিং এবং রাজ্য পুলিশের এডিজি (ADG) আইন-শৃঙ্খলার সঙ্গে বৈঠকে বসেন মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO) আরিজ আফতাব (Ariz Aftab)। নির্বাচনে বাহিনীর পর্যাপ্ততা নিয়ে তাঁদের সঙ্গে প্রাথমিক আলোচনা হয়েছে বলে খবর।

অন্যদিকে, করোনা আবহে এবার প্রায় ৩০ হাজারের বেশি বুথ বৃদ্ধি পেতে চলেছে রাজ্যজুড়ে। সেক্ষেত্রে গত লোকসভা নির্বাচনের তুলনায় এবার ৩০ শতাংশ বাহিনী অতিরিক্ত প্রয়োজন পড়বে বলে জানা গিয়েছে। অতিরিক্ত বুথগুলি চিহ্নিতকরণের কাজ শেষ হয়েছে বলেও খবর। এর আগে উপ-নির্বাচন কমিশনার সুদীপ জৈনের (Sudip Jain) নির্দেশ মতো, আমফানে ক্ষতিগ্রস্ত স্কুলগুলি মেরামতির জন্য শীঘ্রই দরপত্র ডাকার কাজ শুরু হবে।

আরও পড়ুন-আজ থেকে রাজ্যে ৩দিন নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ, একনজরে কর্মসূচি

Advt

Related articles

লক্ষ কোটি ডলারের ক্লাবে প্রথম সদস্য, ইতিহাসের পাতায় ইলন মাস্ক

বিশ্বের ধনীতম ব্যবসায়ীদের তালিকায় ফের নতুন ইতিহাস গড়লেন ইলন মাস্ক (Elon Musk)। বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ট্রিলিয়নিয়ারের (Trillionaire)...

সরকারি হাসপাতালে থ্রেট কালচার: জনতার দরবারে ‘নিহত’ চিকিৎসকের পরিবার

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিল্লিতে থাকায় সোমবারের নির্দিষ্ট জনতার দরবার আয়োজন করা হয়নি চলতি সপ্তাহে। কিন্তু মানুষ তাঁদের অভিযোগ...

সুদীপ আসাতেই কপাল পুড়ল কাকলির, দুজনের লড়াই প্রকাশ্যে

তাহলে কি কপাল পুড়ল কাকলি ঘোষ দস্তিদারের? তৃণমূলের বিদ্রোহী ব্লকের নেতার পদ কি হারাতে চলেছেন তিনি? কারণ, বিদ্রোহীদের...

আধার কার্ড পাওয়ার নিয়মই বদলে দিলেন হিমন্ত! অসমে বয়স বাড়ানোর ঘোষণা

এ যেন দেশের বাইরে কোনও রাজ্য। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নাগরিকত্বের জন্য আলাদা নিয়ম থাকা সত্ত্বেও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে...