Sunday, May 17, 2026

কৃষকদের ট্র্যাক্টর র‍্যালি বাতিলের আবেদন নাকচ করল সুপ্রিম কোর্ট

Date:

Share post:

আইন আপনারা করেছেন। কীভাবে সামলাবেন আপনারাই বুঝুন। কৃষকদের ট্রাক্টর র‍্যালি  (tractor rally)স্থগিত করার দাবিকে এককথায় নাকচ করে দিল দেশের শীর্ষ আদালত (supreme court)। বুধবার কেন্দ্রের আবেদনে সাড়া দিল না সুপ্রিম কোর্ট। কৃষি আইনের বিরোধিতায় ২৬ জানুয়ারি দিল্লির রাজপথে প্রস্তাবিত ট্র্যাক্টর র‍্যালি নিয়ে কেন্দ্রকে (central government)আবেদন প্রত্যাহারের নির্দেশ দিল সর্বোচ্চ আদালত।

প্রজাতন্ত্র দিবসে (republic day) রাজধানীর রাজপথে কৃষকদের ট্র্যাক্টর র‍্যালি নিয়ে রুখতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল কেন্দ্র। এদিন প্রধান বিচারপতি (chief justice) এসএ বোবদে, বিচারপতি এএস বোপান্না ও ভি রামাসুব্রহ্মণিয়মের বেঞ্চ জানিয়ে দেয়, ‘আমরা কোনওপক্ষে কোনও নির্দেশিকা দেব না। বিষয়টা নিয়ে পুলিশ সিদ্ধান্ত নেবে। আর কর্তৃত্বের সঙ্গে দায়দায়িত্বও আপনাদের, কোর্ট আইন পাশ করেনি।’

এদিকে বুধবারই কেন্দ্রীয় সরকারের সঙ্গে দশম দফার (10th round meeting) বৈঠকে যোগ দিতে আন্দোলনরত কৃষকদের (central-farmers talk) প্রতিনিধি দল পৌঁছেছে বিজ্ঞানভবনে। সুপ্রিম কোর্ট জানিয়েছে, প্রজাতন্ত্র দিবসের দিন কৃষক বিক্ষোভ অথবা প্রস্তাবিত ট্র্যাক্টর র‍্যালি নিয়ে কেন্দ্রের আবেদনের প্রেক্ষিতে কোনও নির্দেশ জারি করা হবে না। বুধবার কেন্দ্রের আবেদনের প্রেক্ষিতে দেশের সর্বোচ্চ আদালতের পর্যবেক্ষণ, ‘কর্তৃত্বের সঙ্গে দায়দায়িত্বও আপনাদের। সুপ্রিম কোর্ট তো আর আইন পাশ করেনি।’ প্রধান বিচারপতি এসএ বোবদে জানান, এনিয়ে সিদ্ধান্ত নেবে পুলিশ। পাশাপাশি তাদের নিযুক্ত কমিটিকে নিয়ে চলা নেতিবাচক আলোচনাতেও ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট। দেশের সর্বোচ্চ আদালত ভিডিও কনফারেন্সিংয়ের শুনানিতে মনে করিয়ে দিয়েছে, কমিটির কোনও সদস্যের হাতে কিন্তু কোনও ক্ষমতা হস্তান্তর করা হয়নি। তাদেরকে নিয়োগ করা হয়েছিল কৃষকদের সঙ্গে আলোচনা করে তাঁদের বক্তব্য আদালতের সামনে পেশ করতে। এখানে তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন কোথা থেকে ওঠে। গোটা ঘটনাক্রমে আখেরে সুপ্রিম কোর্টের গরিমাই ক্ষুণ্ণ হচ্ছে বলেই পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের।

আরও পড়ুন-চাপের মুখে ক্ষমা: দৃশ্য পরিবর্তনের সিদ্ধান্ত নিল তাণ্ডব

Advt

Related articles

পাঁচ মেডিক্যালে স্বাস্থ্যসচিব: খতিয়ে দেখলেন পরিষেবা থেকে রোগীর সমস্যা

রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার হাল ফেরাতে এবার মাঠে নামল স্বাস্থ্যভবন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Chief Minister) সঙ্গে বৈঠকের পর শনিবার...

ফ্রান্সের বিশ্বমঞ্চে প্রথম বাঙালি কনটেন্ট ক্রিয়েটর ‘লাফটারসেন’ 

সমাজমাধ্যমে মানুষের মুখে হাসির ফোয়ারা ছোটান যে মানুষটি, আবার মাঝে মধ্যেই সামাজিক বা স্পর্শকাতর বিষয় নিয়ে নজর কাড়েন...

ডার্বিতে টুটু স্মরণ, ইস্ট – মোহনের লড়াইয়ে হাজির নিশীথ

  আইএসএল ডার্বি ম্যাচের মেগা মঞ্চে টুটু বোসকে স্মরণ করল ইস্টবেঙ্গল মোহনবাগান কয়েকদিন আগেই প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন...

পরিযায়ী শ্রমিকের জেলা পরিচয় মুছে দেব: ফলতায় প্রচারে আশ্বাস শমীকের

বিধানসভা উপনির্বাচনের আগে ফলতার নির্বাচনী প্রচার থেকে উন্নয়নের আশ্বাস বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের। একদিকে এলাকায় দুষ্কৃতী দৌরাত্ম্য...