Wednesday, June 24, 2026

কোভিশিল্ড প্রস্তুতকারী সিরাম ইনস্টিটিউটে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ঘটনাস্থলের দমকলের ১০ ইঞ্জিন

Date:

Share post:

গোটা পৃথিবীতে সাড়া ফেলে দেওয়া করোনা ভ্যাকসিন(Corona vaccine) প্রস্তুতকারী সংস্থা সিরাম ইনস্টিটিউটে(Serum institute) বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে পুনেতে অবস্থিত এই ইনস্টিটিউটের দপ্তরে। ইনস্টিটিউটের এক নতুন বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় লাগে আগুন। তড়িঘড়ি পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ও দমকল বাহিনী। প্রাথমিক রিপোর্টে জানা গিয়েছে, অগ্নিকাণ্ডের জেরে করোনা ভ্যাকসিনে কোনওরকম ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। তবে যে ছবি প্রকাশ্যে এসেছে তাতে অনুমান করা যায় অগ্নিকাণ্ড ব্যাপক আকার নিয়েছে। আগুন নেভাতে ইতিমধ্যেই তৎপর হয়ে উঠেছে দমকল বিভাগ(fire brigade)।

দমকল বিভাগের এক আধিকারিকের কাছ থেকে জানা গিয়েছে ভ্যাকসিন সংক্রান্ত বিষয়ে তাদের কাছে কোনো রকম তথ্য নেই, আগুন নেভাতে ইতিমধ্যেই দশটি ইঞ্জিন ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। দমকল সূত্রে পাওয়া খবর অনুযায়ী, অগ্নিকাণ্ডের কারণে বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় বেশ কয়েকজন কর্মচারী আটকা পড়ে যান। তাদেরকে সুরক্ষিতভাবে বের করে আনার চেষ্টা চলছে। শুধু দমকল নয়, পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে ইতিমধ্যেই এসে পৌঁছেছেন প্রশাসনের একাধিক আধিকারিক।

আরও পড়ুন:কলকাতায় নেতাজির জন্মজয়ন্তীতে মোদির অনুষ্ঠানে কি যোগ দেবেন মুখ্যমন্ত্রী? জোর জল্পনা

প্রাথমিক তথ্যে জানা গিয়েছে, সিরাম ইনস্টিটিউটের যে বিল্ডিংয়ে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেখানে ভ্যাকসিন প্রস্তুত সংক্রান্ত কোনওরকম কাজ হচ্ছে না। সিরাম ইনস্টিটিউটের কর্মীদের তরফে জানা গিয়েছে, বিল্ডিংটিতে কোনও কোভিশিল্ড ভ্যাকসিন নেই। উল্লেখ্য পুনের এই এলাকাতে সিরাম ইনস্টিটিউটের একাধিক বিল্ডিং রয়েছে এবং সেখানে আলাদা আলাদা একাধিক অসুখ সংক্রান্ত ভ্যাকসিন নিয়ে কাজ চলে।

Advt

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...