Friday, May 15, 2026

দলবিরোধী কাজের অভিযোগ, তৃণমূল থেকে বহিষ্কার বৈশালীকে

Date:

Share post:

দলবিরোধী কাজের জন্য তৃণমূল (Tmc) থেকে বালির বিধায়ক বৈশালী ডালমিয়াকে (Boishali Dalmia) বহিষ্কারের করল শৃঙ্খলারক্ষা কমিটি। শুক্রবার বিকেলে বৈঠকে বসে তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটি সেখানে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

এদিনই মধ্য থেকে ইস্তফা দেন রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajiv Banerjee)। সেই সম্পর্কে বৈশালী বলেন, রাজীব বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিত্ব ত্যাগে দলের অনেক ক্ষতি হল। আর শুধু দলের নয়, সাধারণ মানুষের ক্ষতি হল। এইরকম একজন দায়িত্ববান মন্ত্রী এরপরই তিনি ফের দলে কাজ করতে না পারার অভিযোগ তোলেন। শুধু তাই নয়, দলীয় অপমানিত হতে হচ্ছে এই অভিযোগ করেন বৈশালী। তাঁর মতে, “যাঁদের আত্মমর্যাদা রয়েছে তাঁরা কোনও সময় অপমান নিতে পারেন না।”

এর আগে লক্ষ্মীরতন শুক্লা যখন ইস্তফা দেন তখন এই ধরনের অভিযোগ করেছিলেন বৈশালী। এবং সেটা করেছিলেন সংবাদমাধ্যমে। তারপর থেকেই তার ওপর নজর রাখছিল দল। এরপরই শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বৈশালীকে বহিষ্কার করে শাসকদল।

বৈশালীর বহিষ্কার প্রসঙ্গে হাওড়া জেলা তৃণমূলের চেয়ারম্যান অরূপ রায় (Arup Ray) বলেন, দল সঠিক সিদ্ধান্ত নিয়েছে। কারও কোনও ব্যক্তিগত অভিযোগ থাকতেই পারে। সেটা দলের ভিতরেই বলা উচিত।

আরও পড়ুন- নতুন দুটি স্ট্রেন হামলা চালাচ্ছে, বিপদ মানুষের কারসাজিতেই, মত বিজ্ঞানীদের

Advt

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...