Friday, May 15, 2026

জনসংযোগে গিয়ে ক্ষোভের মুখে তৃণমূল বিধায়ক, পালটা অভিযোগ বিজেপির বিরুদ্ধে

Date:

Share post:

এলাকায় জনসংযোগ করতে গিয়ে ক্ষোভের মুখে পড়লেন তৃণমূল বিধায়ক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশে শাসকদলের নেতারা মানুষের সঙ্গে জনসংযোগে নেমে পড়েছেন। মা মাটি সরকারের উন্নয়ন প্রকল্পগুলি তারা মানুষের কাছে তুলে ধরছেন। সম্প্রতি দুবরাজপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক নরেশচন্দ্র বাউড়ি (Nareshchandra Bauri) জনসংযোগ বৃদ্ধি করতে বীরভূমের দুবরাজপুর ব্লকের (Dubrajpur Block) রামনারায়ণপুর গ্রামে যান। সেখানে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প গুলি সম্পর্কে গ্রামবাসীদের সঙ্গে আলোচনা করেন। একটি ক্লাবে আলাপ-আলোচনা সেরে ফেরার পথে স্থানীয় কিছু গ্রামবাসী তাঁকে জানান, এলাকায় উন্নয়নমূলক কাজ হচ্ছে না। বিধায়ককে ঘিরে রীতিমতো বিক্ষোভ দেখান তাঁরা।

এই ঘটনার পর তৃণমূল বিধায়ক (Mla) নরেশচন্দ্র বাউড়ির পাল্টা অভিযোগ, এই ঘটনা ঘটেছে বিজেপির মদতে। স্থানীয় বিজেপি নেতারা গ্রামবাসীদের প্ররোচিত করেছেন। অথচ বিজেপি ক্ষমতায় এলে ওরা উন্নয়নমূলক কাজ বন্ধ করে দেবে বলে বিধায়কের অভিযোগ।

পাশাপাশি তিনি এও জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্যে বহু উন্নয়নমূলক কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। যেমন, স্বাস্থ্যসাথী, সবুজ সাথী, খাদ্যসাথী সহ বিভিন্ন সরকারি প্রকল্পের সুযোগ পেয়েছেন বহু মানুষ। বিজেপি সাম্প্রদায়িক ভেদাভেদ সৃষ্টি করছে। এভাবেই বাংলার উন্নয়নকে ব্যাহত করতে চাইছে।

এদিন বিধায়ক বিক্ষুব্ধ গ্রামবাসীদের আরও জানিয়েছেন, এলাকায় উন্নয়নমূলক কাজ না হলে গ্রামবাসীরা যেন সরাসরি তাঁকে অভিযোগ জানান। খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন- সফল অ‍্যাঞ্জিয়োপ্লাস্টি, সুস্থ আছেন স্নেহাশিস গঙ্গোপাধ্যায়

Advt

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...