Friday, May 15, 2026

রাজ্যে আজাদ হিন্দ ফৌজের নামে মনুমেন্ট, নেতাজির নামে বিশ্ববিদ্যালয়! টুইট বার্তা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

আজ, ২৩ জানুয়ারি। ভারত মায়ের বীর সন্তান নেতাজি (Netaji) সুভাষ চন্দ্র বসুর (Subhash Chandra Bose) ১২৫ তম জন্মজয়ন্তী (125th Birth Anniversary)। দেশনায়ককে সম্মান জানাতে এদিন সকালে একাধিক টুইট করেন রাজ্যের মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

নেতাজির ১২৫তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে টুইট বার্তায় মমতা লেখেন, “নেতাজি যথার্থই দেশ নায়ক ছিলেন, দেশের অখন্ডতায় গভীর বিশ্বাস ছিল তাঁর। দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে শ্রদ্ধার্ঘ্য। দেশনায়ক দিবস হিসাবেই আমরা এই দিনটি পালন করছি।”

এদিন আরও একটি টুইটে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আজাদ হিন্দ ফৌজ নামে রাজারহাটে মনুমেন্ট তৈরি হয়েছে। রাজ্য সরকারের টাকায় নেতাজি সুভাষচন্দ্র বোস বিশ্ববিদ্যালয়ও তৈরি হয়েছে। যা বিদেশের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংযুক্ত করা হবে।

টুইট করে মুখ্যমন্ত্রী লিখেছেন, “আজ একটি বর্ণাঢ্য পদযাত্রা অনুষ্ঠিত হবে। এ বছর কলকাতায় প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজও নেতাজিকে উৎসর্গ করা হবে। আজ দুপুর ১২.১৫ মিনিটে একটি সাইরেন বাজানো হবে। সকলকে বাড়িতে শঙ্খ বাজানোর আহ্বান জানানো হচ্ছে। ২৩ জানুয়ারিকে জাতীয় ছুটি হিসাবে ঘোষণা করুক কেন্দ্র।”

আরও পড়ুন-বৈশালী বিদায় হতেই বালিতে উৎসবে মাতলেন তৃণমূল কর্মীরা

Advt

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...