Saturday, April 25, 2026

দেশের যে কোনও প্রান্ত থেকেই দেওয়া যাবে ভোট, ‘রিমোট ভোটিং’ চালুর ঘোষণা কমিশনের

Date:

Share post:

এবার দেশের যে কোনও প্রান্তে বসেই সাধারণ মানুষ দিতে পারবেন ভোট (Vote)। উন্নত প্রযুক্তিকে কাজে লাগিয়ে এর বন্দোবস্ত করতে চলেছে নির্বাচন কমিশন (Election Commission of India))। চালু হবে রিমোট ভোটিং (Remote Voting)। কমিশন জানিয়েছে, খুব শীঘ্রই এর মহড়াও শুরু হতে চলেছে।

আর কয়েকমাস পরেই পশ্চিমবঙ্গে (West Bengal) বিধানসভা ভোট। নির্বাচনের প্রস্তুতি নিয়ে কমিশনের ব্যস্ততা তুঙ্গে। তার মধ্যেই রবিবার ‘রিমোট ভোটিং’ পরিকল্পনার কথা জানান মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা (Chief Election Commissioner Sunil Arora)। ২০১১ সাল থেকে নির্বাচন কমিশনের প্রতিষ্ঠা দিবস ২৫ জানুয়ারিকে জাতীয় ভোটার দিবস হিসাবে পালন করা হয়। সেই উপলক্ষেই এই প্রকল্পের কথা ঘোষণা করেন মুখ্য নির্বাচন কমিশনার। সুনীল আরোরা বলেন, “রিমোট ভোটিংয়ের বিষয়টি গবেষণার পর্যায়ে রয়েছে। আইআইটি মাদ্রাজ এবং আরও বেশ কিছু সংগঠন তাতে যুক্ত রয়েছে। অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে কাজ ভালই এগচ্ছে। খুব তাড়াতাড়ি এর মহড়াও শুরু হবে।”

অন্যদিকে, কর্মসূত্রে বা পড়াশোনার জন্য বিদেশে রয়েছে এমন ভারতীয়দের জন্যও পোস্টাল ব্যালেটের কথাও চিন্তাভাবনা করা হচ্ছে। কমিশনের তরফে কেন্দ্রীয় আইন মন্ত্রককে এ নিয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে কথাবার্তা চলছে বলে জানিয়েছেন সুনীল অরোরা।

আরও পড়ুন-বারবার বৈঠকেও মেলেনি সমাধান সূত্র, কৃষি আইন বাতিল করা নিয়ে এবার মোদির মাকে চিঠি এক কৃষকের

Advt

Related articles

বসিরহাট থেকে বালি- আজ জেলায় জেলায় জনসভা অভিষেকের, শনিবার সন্ধ্যায় পদযাত্রা কলকাতাতেও

ভোট প্রচারে শনিবার বসিরহাট থেকে নিজের কর্মসূচি শুরু করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তৃণমূল কংগ্রেস (TMC) সূত্রে জানা...

রেশন দুর্নীতি মামলায় হাবড়ার একাধিক ব্যবসায়ীর বাড়িতে ED হানা

দ্বিতীয় দফা নির্বাচনের (2nd phase of West Bengal assembly election)আগে ফের কেন্দ্রীয় এজেন্সির অতি সক্রিয়তা। শনিবার সাতসকালে উত্তর...

শনিবারের নির্বাচনী প্রচারে ভবানীপুরের পাশাপাশি উত্তরপাড়া-দমদমেও কর্মসূচি মমতার 

দ্বিতীয় দফা নির্বাচনের আর মাত্র চার দিন বাকি। প্রচার শেষ হবে আগামী ২৭ এপ্রিল বিকেলে। এই মুহূর্তে নিজের...

শহরের হাসপাতাল থেকে জল জমা সমস্যার সমাধান: ভবানীপুরে বার্তা মমতার

আগামী দুই বছরে শেষ হয়ে যাবে গঙ্গাসাগরের কাজ। শুক্রবার ভবানীপুর থেকে গঙ্গাসাগরের পরিষেবা নিয়ে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়...