Sunday, March 15, 2026

তামিলনাড়ু নির্বাচনে জোট বেঁধে লড়বে AIADMK ও BJP, ঘোষণা নাড্ডার

Date:

Share post:

বঙ্গ নির্বাচনের পাশাপাশি ২০২১ সালে দেশের ৫টি রাজ্যে হতে চলেছে বিধানসভা নির্বাচন। যার মধ্যে তামিলনাড়ু অন্যতম। সেদিকে নজর রেখে এবার দ্রাবিড়ভূমে ক্ষমতা দখলের লড়াইয়ে নিজেদের রণকৌশল সাজিয়ে ফেলল গেরুয়া শিবির। শনিবার বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ঘোষণা করে দিলেন একুশের তামিলনাড়ু নির্বাচনে এআইএডিএমকে(AIADMK)-র সঙ্গে জোট বেঁধে লড়বে বিজেপি(BJP)।

২০১৬ সালের বিধানসভা নির্বাচনে বিজেপির সঙ্গে জোট বেঁধে তামিলনাড়ুতে ক্ষমতায় এসেছিল এআইএডিএমকে। তবে সাম্প্রতিক সময়ে একাধিক ইস্যুতে দুই দলের মতভেদ প্রকাশ্যে চলে আসে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে যে এআইএডিএমকে এনডিএ ছাড়তে পারে বলেও জল্পনা ছড়ায়। তবে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের চেন্নাই সফরের পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। এরপর এদিন জেপি নাড্ডা ঘোষণা করে দিলেন আসন্ন নির্বাচনে ফের একবার জোট বেঁধে লড়াইয়ে নামবে এআইএডিএমকে ও বিজেপি। রাজনৈতিক মহলের অনুমান এআইএডিএমকে ও বিজেপির এই জোট ডিএমকে(DMK) নেতৃত্বাধীন বিরোধী মহাজোটের সঙ্গে সমানে সমানে টক্কর নিতে চলেছে।

আরও পড়ুন:রাম মন্দির নির্মাণে এগিয়ে এলো মুসলিম সম্প্রদায়, ২০ লক্ষ টাকা অনুদান ট্রাস্টকে

প্রসঙ্গত, তামিলনাড়ুর নির্বাচনের ধারা অনুযায়ী দেখা গিয়েছে প্রতি পাঁচ বছর অন্তর সেখানে সরকার পরিবর্তন হয়। অবশ্য জয়ললিতার নেতৃত্বাধীন এআইএডিএমকে সেই মিথ পাল্টে দিয়ে পরপর দুবার তামিলনাড়ুর মসনদে বসে। ২০২১ সালে এই দলের কাছে তৃতীয় বার ক্ষমতায় আসাটা নিশ্চিতভাবে বড় চ্যালেঞ্জ। অবশ্য এআইএডিএমকের জনপ্রিয় নেত্রী জয়ললিতা এবং ডিএমকের সবচেয়ে জনপ্রিয় নেতা এম করুণানিধি প্রয়াত হয়েছেন। এহেন অবস্থায় তামিলনাড়ুর এই নির্বাচন নিঃসন্দেহে নজর কাড়তে চলেছে।

Advt

spot_img

Related articles

প্রবল শিলাবৃষ্টি ও বজ্রপাতে বিপর্যস্ত পাহাড়: দার্জিলিং-সিকিমে জনজীবন স্তব্ধ, মৃত ১

বসন্তের মাঝেই হিমালয়ের কোলে প্রকৃতির রুদ্ররূপ। আচমকাই আবহাওয়া পরিবর্তনের জেরে প্রবল শিলাবৃষ্টি ও বজ্রপাতে বিপর্যস্ত হয়ে পড়ল দার্জিলিং...

বাদশাকে খুনের হুমকি! দায় স্বীকার বিষ্ণোই গ্যাংয়ের

প্লেব্যাক গায়ক এবং র‍্যাপার বাদশাকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ ঘিরে চাঞ্চল্য। শনিবার অনলাইনে র‍্যাপারকে এই হুমকি দেওয়া হয়েছে...

নির্বাচন ঘোষণার আগেই রদবদল: রাজ্যের IPS থেকে IC পদে বদল

রাজ্যের পুলিশ (Police) প্রশাসনে ফের বদলির সিদ্ধান্ত নিল নবান্ন (Nabanna)। রাজ্য পুলিশের পাঁচ শীর্ষ আধিকারিক পদে বদল করা...

কেরালমে বিজয়নকে রেখেই প্রার্থী তালিকা বামেদের: কংগ্রেস জোট এখনও অনিশ্চিত!

নির্বাচন নির্ঘণ্ট ঘোষণার পরই প্রথম প্রার্থী তালিকা প্রকাশ কেরালমের বাম নেতৃত্বাধীন এলডিএফ-এর। বিদায়ী মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকে এখনও নির্বাচনে...