Saturday, June 6, 2026

বেসরকারিকরণের জোর দিয়ে অর্থনীতির হাল ফেরাতে মরিয়া নির্মলা

Date:

Share post:

করোনা পরিস্থিতির মাঝে ২০২১ সালের প্রথম বাজেট অধিবেশনে বেহাল অর্থনীতির(economy) ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়াতে মরিয়া মোদি সরকার। আর সেই লক্ষ্যেই আগামী অর্থবছর কেন্দ্রীয় বাজেটে বেসরকারিকরণের দিকেই বাড়তি নজর দিলেন নির্মলা সীতারমণ। বেসরকারিকরণের তালিকায় এবার একাধিক সরকারি সংস্থাকে বেসরকারি আওতাভুক্ত করেছে সরকার যে তালিকা রয়েছে এয়ার ইন্ডিয়া, পবনহংসের পাশাপাশি দুটি ব্যাংক ও বন্দর ব্যবস্থাপনা।

সোমবার বাজেট অধিবেশনে দেশবাসীকে চমক দিয়ে দুটি ব্যাংককে বেসরকারিকরণ করা হবে বলে ঘোষণা করে দেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। পাশাপাশি জাতীয় বিমান সংস্থা এলআইসির শেয়ার খোলাবাজারে বিক্রি করে দেওয়ারও সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এখানেই শেষ নয় রাষ্ট্রীয় সংস্থার বেসরকারিকরণের রীতিমতো জোয়ার এনে সরকার ঘোষণা করে দেয় ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডকে(BPCL) তুলে দেওয়া হবে বেসরকারী সংস্থার হাতে। পাশাপাশি এয়ার ইন্ডিয়া ও জাতীয় হেলিকপ্টার পরিষেবা সংস্থা ‘পবন হংস লিমিটেড’কেও বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন:Budget 2021: কৃষিক্ষেত্রে ১৬.৫ লক্ষ কোটি ঋণের লক্ষ্যমাত্রা : অর্থমন্ত্রী

শুধু তাই নয় দেশের বন্দর ব্যবস্থাপনা নিজেদের হাতে রাখতে চাইছে না সরকার। রাষ্ট্রীয় কোষাগারের আয় বৃদ্ধির কারণেএবার দেশের বেশ কয়েকটি বড় বন্দর বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। একইসঙ্গে এদিন তিনি আরও জানিয়ে দিয়েছেন ভারতের জাহাজ সারাই শিল্প তৈরি করা হবে। জাপান থেকে পুরনো জাহাজ এনে সারিয়ে তোলা হবে। কেন্দ্রীয় সরকারের বিপুল পরিমাণে বেসরকারিকরণ নীতির বিরোধিতায় ইতিমধ্যেই সরব হয়ে উঠেছে বিরোধীরা। দেশের জাতীয় সম্পদ সম্পূর্ণরূপে সরকার বিক্রি করে দেওয়ার চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ তোলা হয়েছে বিরোধীদের তরফে।

Related articles

প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি! আবার যন্তর মন্তরেই জমায়েতের ডাক CJP-র, জল্পনা

এক মাসেরও কম সময়ে সংগঠিত। শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় নীতিগত প্রচার। নেতৃত্ব বা কমিটি নিয়ে কোনও আতিশয্য নেই। তারপরেও...

অন্নপূর্ণা যোজনায় তোলাবাজির অভিযোগ! বিজেপি কর্মীর নিশানায় দলেরই বিধায়ক

ক্ষমতায় আসার একমাসের মধ্যেই বীরভূমে তীব্র গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার গেরুয়া শিবির। এবার খোদ রাজ্য সরকারের স্বপ্নের প্রকল্প ‘অন্নপূর্ণা যোজনা’য়...

ভাঙার পথে কলকাতা পুরসভা? মেয়রের ইস্তফার পরেই শোকজ নবান্নর

কলকাতা পুরসভা ভেঙে দেওয়ার পথে এগোচ্ছে রাজ্য সরকার। মেয়রের পদত্যাগের কয়েক ঘণ্টার মধ্যেই পুরসভাকে কারণ দর্শানোর নোটিশ পাঠাল...

চোখ বন্ধ করে থাকতে পারব না: মমতার পাশে থেকেই বার্তা কুণালের

তৃণমূলের টিকিটে ও প্রতীকে জেতার পরে যে বিধায়করা বিশ্বাসঘাতকতার জায়গায় গিয়েছেন, তাঁদের বারবার ভুল ধরিয়ে দিয়েছেন তৃণমূল মুখপাত্র...