Friday, May 15, 2026

ভোট-দরবার মমতার: লোকসভার খামতি বিধানসভায় পুষিয়ে দেবেন উত্তরবঙ্গের মানুষ

Date:

Share post:

গত লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গের মোটেই ভালো ফল হয়নি শাসকদলের। সে কথা মাথায় রেখেই বিধানসভা নির্বাচনের আগে বারবার উত্তরমুখী তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। চারদিনের সফরে উত্তরবঙ্গ সফরে গিয়েছেন মমতা। সোমবার, উত্তরবঙ্গ উৎসবের সূচনা করেন তিনি। আর সেখানেই বিধানসভা ভোটের জন্য স্থানীয়দের মানুষের কাছে দরবার করলেন তৃণমূল নেত্রী।

২০১৯-এর লোকসভা ভোটে উত্তরবঙ্গে একটি আসনও পায়নি তৃণমূল। ৮টি আসনের মধ্যে ৭টিতেই ফুটেছিল পদ্ম। মালদহ দক্ষিণ কেন্দ্রে গিয়েছিল কংগ্রেসের দখলে। কিন্তু এবার বিধানসভা ভোটে উত্তরবঙ্গের মানুষ তাঁকে নিরাশ করবেন না বলে আশা মমতার। তিনি বলেন, ‘‘লোকসভা ভোটে আমি গো-হারা হেরেছিলাম। আমি জানি, বিধানসভা ভোটে আপনারা সেটা পুষিয়ে দেবেন।’’

লোকসভা ভোটে উত্তরবঙ্গের অধিকাংশ আসনে বিজেপির (Bjp) চেয়ে পিছিয়ে থাকায় তৃণমূলের (Tmc) নেতা-কর্মীদের অনেকেরই মনোবলে কিছুটা হলেও চিড় ধরেছিল। কিন্তু কয়েক দফায় তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishesk Benarjee) সফরের জেরে সেই হাওয়া অনেকটাই ঘুরেছে। মনোবল বেড়েছে তৃণমূলের নেতা-কর্মীদের। এবার বিধানসভা ভোটের প্রাক্কালে উত্তরবঙ্গের নেতা-কর্মীদের উদ্দীপনা তুঙ্গে পৌঁছে দিতেই সোমবার থেকে আসরে নেমেছেন খোদ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর সফর ঘিরে উত্তরবঙ্গের তৃণমূলের নেতা-কর্মীদের মধ্যে এবার বাড়তি উন্মাদনা ও কৌতুহল চোখে পড়ছে।

আরও পড়ুন-“টিকিট দিতাম না চোর-ডাকাতদের”, মমতার নিশানায় দলত্যাগীরা

Advt

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...