Wednesday, May 6, 2026

২০ হাজার টাকায় এক থালা বিরিয়ানি!!

Date:

Share post:

এক থালা বিরিয়ানির (Biryani thali)দাম ২০ হাজার টাকা! মাত্র ২০ হাজার(20 thousand only)। অবাক লাগছে? বিশ্বাস করতে পারছেন না? অবিশ্বাস্য মনে হলেও সত্যি। এই দামেই পেয়ে যাবেন এক থালা বিরিয়ানি। তবে কলকাতায় নয়। এ দেশেও নয়। দুবাইতে। আর এটিই হলো বিশ্বের সবথেকে দামি বিরিয়ানি(costliest Biryani of world)। দুবাইয়ের Bombay borough নামের রেস্তোরাঁয় পাবেন এই মহার্ঘ্য বিরিয়ানি।

তবে শুধু বিরিয়ানি নয় এই দামেই পেয়ে যাবেন বিরিয়ানির সঙ্গে আরো অনেক কিছু। কী কী পাবেন? কাশ্মীরি মাটন কাবাব, পুরানি দিল্লি মাটন চাপ, রাজপুত চিকেন কাবাব, মোগলাই কোফতা ও মালাই চিকেন। ওহ.. আরেকটা কথা বলাই হয়নি। যে থালায় বিরিয়ানি দেওয়া হবে সেটি সাজানো থাকবে কেশর ও ২৩ ক্যারেট সোনা দিয়ে। কুড়ি হাজার টাকা দিয়ে বিরিয়ানি খাওয়া এখনকার বাজারে কোন একজনের পক্ষে সম্ভব নয়। পকেটে টান পড়তে বাধ্য। তাই সেই বাজেট ফ্রেন্ডলি ব্যবস্থাও এখানে পেয়ে যাবেন। কারণ এক থালা বিরিয়ানিতে ছয়জনের পেট আরামসে ভরে যাবে। তাহলে আর দেরি করে লাভ কী!

Advt

Related articles

কোথাও তৃণমূলের পার্টি অফিসে আগুন, কোথাও গুলিবিদ্ধ বামকর্মী; জেলায় জেলায় ভোট পরবর্তী হিংসার ছবি

ভোটের ফলাফল ঘোষণার দিন থেকে বুধবার সকাল পর্যন্ত রাজ্যের বিভিন্ন প্রান্তে নির্বাচন পরবর্তী হিংসার (post poll violence) ছবি...

অভিষেকের বাড়ি-অফিসের সামনে থেকে সরল পুলিশি নিরাপত্তা

মমতা বন্দ্যোপাধ্যায়ের পর এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নিরাপত্তাও শিথিল হল, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বাড়ি শান্তিনিকেতনের...

‘পদত্যাগ করুন পিয়া’, ইমপা সভাপতির বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুলে পরিবর্তনের পক্ষে প্রযোজকরা!

বাংলার রাজনৈতিক মানচিত্রে পরিবর্তন হতেই টালিগঞ্জের স্টুডিওপাড়ায় এসে পড়ল তার ঝাপটা। লাইট -ক্যামেরা- অ্যাকশন জগতের ক্ষমতার অলিন্দেও এবার...

রণক্ষেত্র রাজবাড়ি! ভোট-পরবর্তী হিংসা রুখতে গিয়ে গুলিবিদ্ধ ন্যাজাটের ওসি 

ভোট পরবর্তী অশান্তি রুখতে গিয়ে গুলিবিদ্ধ হলেন ন্যাজাট থানার ওসি ভরত প্রসুন কর। মঙ্গলবার রাতে ন্যাজাট থানার রাজবাড়ি...