Wednesday, May 6, 2026

রাজ্যের ১৬ জেলায় শৈত্যপ্রবাহের পরিস্থিতি

Date:

Share post:

কনকনে ঠান্ডায় কাঁপছে রাজ্যবাসী। আজও পশ্চিমবঙ্গের ষোলো জেলায় শৈত্যপ্রবাহ। উত্তরবঙ্গের চার জেলায় অতি ঘন কুয়াশার দাপট ছিল সকাল থেকেই, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা অল্প অল্প করে কাটছে। উত্তরবঙ্গের চার জেলায় এবং দক্ষিণবঙ্গের ১২ জেলায় চলবে শৈত্যপ্রবাহ। বুধবার থেকে উত্তরবঙ্গ এবং বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা। সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা সিকিম ও দার্জিলিংয়ের পার্বত্য এলাকায়। হতে পারে তুষারপাতও।

মঙ্গলবার কলকাতায় শৈত্যপ্রবাহের পরিস্থিতি। সর্বনিম্ন তাপমাত্রা ১১.৫ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কম। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২.৯ ডিগ্রি। বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৮ শতাংশ।

উত্তরবঙ্গের মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং কোচবিহারে ঘন কুয়াশার দাপট চলবে কয়েকদিন। মালদহ, দুই দিনাজপুর এবং আলিপুরদুয়ারের শৈত্যপ্রবাহের সর্তকতা জারি হয়েছে। সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং কালিম্পং-এ।

দক্ষিণবঙ্গের ১২ জেলায় শৈত্যপ্রবাহের সর্তকতা জারি হয়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে শৈত্যপ্রবাহের সর্তকতা রয়েছে।

আরও পড়ুন : ২০ হাজার টাকায় এক থালা বিরিয়ানি!!

Advt

Related articles

ইগো নয়, EVM ম্যানিপুলেশন: পদত্যাগ না করার আসল কারণ স্পষ্ট করলেন মমতা

বিধানসভা নির্বাচনের গণনার দিন কীভাবে গণনা কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থীদের এজেন্ট, এমনকি প্রার্থীদেরও বের করে দেওয়া হয়েছিল কেন্দ্রীয়...

পুলিশের ‘ঘর ওয়াপসি’: ওয়েলফেয়ার কমিটি ভেঙে মূল দায়িত্বে ফেরার নির্দেশ ভবানী ভবনের 

রাজ্য পুলিশের অন্দরে প্রশাসনিক সংস্কারের বড়সড় পদক্ষেপ। মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে গঠিত পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির সদস্যদের এ বার...

ধর্ম-সম্প্রদায়ের ঊর্ধ্বে উঠে গুণ্ডাদমন: বার্তা বিদায়ী বিরোধী দলনেতার

২০২৬ বিধানসভা নির্বাচন বিজেপির পক্ষে যাওয়ার পর থেকে যেভাবে রাজ্যের বিভিন্ন প্রান্তে হিংসার ঘটনা শুরু হয়েছে তার সঙ্গে...

আক্রান্তদের পাশে দাঁড়ান: কালীঘাটের বৈঠকে তৃণমূল নেতৃত্বকে নির্দেশ দলনেত্রীর

”আক্রান্তদের পাশে দাঁড়ান”-বুধবার কালীঘাটে জয়ী বিধায়ক ও দলের নেতৃত্বকে নিয়ে বৈঠকে এই নির্দেশ দিলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা...