Saturday, May 16, 2026

বিরাটেই ভরসা গম্ভীরের

Date:

Share post:

ভারতীয়( india) দলে একদিনের এবং টেস্ট দলের জন‍্য একেবারে যোগ‍্য অধিনায়ক বিরাট কোহলি( virat kohli)। মঙ্গলবার এমনটাই জানালেন ভারতের প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর( gautam gambhir)।

মঙ্গলবার একটি সংবাদমাধ্যমকে তিনি বলেন,”টি-২০তে বিরাটের নেতৃত্ব নিয়ে আমার বরাবরই প্রশ্ন ছিল। কিন্তু একদিনের ক্রিকেট বা টেস্ট ক্রিকেটে ওর নেতৃত্ব নিয়ে আমার কোনও সংশয় নেই।’’ তিনি আরও বলেন, “বিরাটের নেতৃত্বে ভারত খুবই ভাল খেলেছে। বিশেষ করে লাল বলের ক্রিকেটে। আমি নিশ্চিত, ভবিষ্যতেও এ ভাবেই বিরাটের নেতৃত্বে এগিয়ে যাবে ভারতীয় দল।”

গম্ভীরের কথায় বিরাটের নেতৃত্বে ভারতীয় দলের সদস‍্যরা বেশ খুশি। দলের ক্রিকেটাররা খোলামেলা মনে খেলতে পারে। বিরাটের নেতৃত্বের ধরন আমি পছন্দ করি। তবে টি-২০ তে বেমানান বিরাট।

কিছুদিন আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অজিঙ্কে রাহানের নেতৃত্বে ঐতিহাসিক জয় পায় ভারতীয় দল। এই জয়ে কার্যত টিম ইন্ডিয়ার নেতৃত্ব ভাড় নিয়ে বিভক্ত ক্রিকেট বিশ্ব।

আরও পড়ুন:ভারতের বিরুদ্ধে নামার আগে হঙ্কার জো রুটের

Advt

Related articles

সঙ্কটের মধ্যেই শুল্ক বাড়ল পেট্রোলের, ডিজেল-বিমানের জ্বালানির রফতানি করে ছাড়

পশ্চিম এশিয়ায় যুদ্ধ। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি। দেশে দেশে জ্বালানি সঙ্কট। এই পরিস্থিতিতে ভারতে জ্বালানি রফতানির ক্ষেত্রে...

রবিবার খোলা থাকছে বিদ্যাসাগর সেতু, নয়া নির্দেশিকা জারি পুলিশের 

রবিবার সকাল থেকে রাত পর্যন্ত বন্ধ থাকছে না বিদ্যাসাগর সেতু (Vidyasagar Setu), পূর্ববর্তী নির্দেশিকা প্রত্যাহার করে জানিয়ে দিল...

আজ ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রীর, বিকেলে নন্দীগ্রামে শুভেন্দু

আজ দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করতে ডায়মন্ড হারবার যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রাজ্যে...

হারিয়ে যাওয়া ‘সপ্তডিঙার’ সন্ধানে গুপ্তধনের হদিশ টিম সোনাদার! বিশেষ প্রাপ্তি সুন্দরী সুন্দরবন

কিশোর মনের রহস্য গল্প বুননে ফের অনবদ্য পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়। চেনা স্টাইলে ইতিহাস- পুরাণ মিলেমিশে একাকার হলেও চিত্রনাট্যের...