Thursday, June 4, 2026

শীতের ঝোড়ো ব্যাটিং আগামী সপ্তাহেও!

Date:

Share post:

ফেব্রুয়ারি মাসেও এইভাবে শীতের দাপট, ঝোড়ো ব্যাটিং লক্ষ্য করা যাবে বাংলায় তা হয়তো অনেকেরই কল্পনাতীত। তবে বাস্তবে এটা এসেছে। কলকাতার তাপমাত্রা ঘোরাফেরা করছে ১২ ডিগ্রির কাছাকাছি, অন্যদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা ১০ এর কাছাকাছি। এই পরিস্থিতিতে বহু মানুষের প্রশ্ন কবে রেহাই পাওয়া যাবে এমন জুবুথুবু অবস্থা থেকে। তারই উত্তর দিয়েছে হাওয়া অফিস। জানানো হয়েছে, এখনই বাংলা থেকে বিদায় নিচ্ছে না শীত। বরং আগামী সপ্তাহ পর্যন্ত উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জমিয়ে শীত অনুভূত হবে। রাত এবং ভোরের দিকে তাপমাত্রা স্বাভাবিকের নিচে থাকতে পারে বলে। এর পাশাপাশি একাধিক জেলায় শৈত্যপ্রবাহের সম্ভাবনাও রয়েছে।
আগামী সপ্তাহ পর্যন্ত উত্তরবঙ্গের একাধিক জেলায় ঘন কুয়াশা লক্ষ্য করা যাবে। পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা লক্ষ্য করা যেতে পারে। তবে আজ বৃহস্পতিবার থেকে তাপমাত্রার পারদ কিছুটা বাড়বে এবং সপ্তাহান্তে সিকিম ও দার্জিলিঙে এবং দক্ষিণবঙ্গের বেশকিছু জেলায় বৃষ্টির পূর্বাভাস থাকায় ফের তাপমাত্রা নামবে। আগামী রবিবার এবং সোমবার ফের তাপমাত্রা নামার সম্ভাবনা রয়েছে।
আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ৪ডিগ্রি কম। মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি কম।

Related articles

তোলাবাজি থেকে শ্লীলতাহানির! গ্রেফতার কলকাতার কাউন্সিলর থেকে প্রাক্তন বিধায়ক

দুর্নীতির বিরুদ্ধে একের পর পদক্ষেপ রাজ্যের নতুন শাসকদলের। প্রায় দশ বছর ধরে যে সব নেতাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ...

বহিষ্কৃত সন্দীপনের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ: বিক্ষোভ এন্টালিতে

অনৈতিক কাজের জবাব চেয়ে প্রথমবার বিধায়ক হয়ে সরব হয়েছেন সন্দীপন সাহা। এবার তাঁর বিরুদ্ধে দুর্নীতি ও চুরির অভিযোগ...

পথে নামছে ককরোচ পার্টি: নেতৃত্বে দীপকের পাশে সোনম ওয়াংচু

সোশ্যাল মিডিয়ার পরে এবার পথে নেমে ভারতের ছাত্রসমাজ ও যুবসমাজের দাবি তুলে ধরতে চলেছে ককরোচ জনতা পার্টি। সেই...

জীবনতলায় NIA: ছেলেকে নিয়ে প্রাক্তন বিধায়ক শওকতের খোঁজে আধিকারিকরা

আবারও রাজ্যে সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। ভাঙড়ে বিস্ফোরণের ঘটনায় এবার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার খোঁজে বৃহস্পতিবার...