Wednesday, June 24, 2026

অসমের সরকারি অনুষ্ঠানে বিরিয়ানি খেয়ে অসুস্থ ১৪৫

Date:

Share post:

অসমের সরকারি অনুষ্ঠানে এসে বিরিয়ানি খেয়ে অসুস্থ ১৪৫ জন। সেখানে উপস্থিত ছিলেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল (Sarbananda Sonowal) এবং স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। এমনকী অসুস্থ হয়ে পড়েন হিমন্ত বিশ্বশর্মা নিজেও। সকলকেই হাসপাতালে ভর্তি করানো হয়েছে। মৃত্যুও হয়েছে একজনের। তবে তাঁর মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দেওয়া

 

জানা গিয়েছে, গত মঙ্গলবার অসমের (Assam) কারবি আংলং জেলার দীপু মেডিক্যাল কলেজে একটি সরকারি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানেই উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী। কলেজের MBBS কোর্সের সূচনা অনুষ্ঠানে এসেছিলেন তাঁরা। যোগ দিয়েছিলেন প্রায় ৮ হাজার অতিথি। কিন্তু অনুষ্ঠানের পর বিরিয়ানি খেয়ে আচমকাই অসুস্থ হয়ে পড়েন ১৪৫ জন অতিথি। কেউ পেটে ব্যথার কথা জানান তো কেউ বমি করতে থাকেন। অসুস্থদের মধ্যে ছিলেন হিমন্ত বিশ্বশর্মাও।

এখনও পর্যন্ত ২৮ জনকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে এখনও ১১৭ জন চিকিৎসাধীন রয়েছেন।

Advt

Related articles

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...