Sunday, March 15, 2026

শীর্ষ আদালতে অবশেষে জামিন পেলেন কমেডিয়ান মুনাবর ফারুকি

Date:

Share post:

হিন্দু দেব-দেবীদের অপমান করার অভিযোগে মধ্যপ্রদেশ(Madhya Pradesh) পুলিশ গ্রেফতার করেছিল স্ট্যান্ডআপ কমেডিয়ান মুনাবর ফারুকিকে(munawar faruqui)। এক বিজেপি বিধায়কের(BJP MLA) পুত্রের অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার করা হয়েছিল ওই কমেডিয়ানকে। বেশ কিছুদিন জেল বন্দী থাকার পর অবশেষে শীর্ষ আদালতে(Supreme Court) জামিন পেলেন ফারুকী। তবে শুধু জামিন নয়, ফারুকির আবেদনের ভিত্তিতে মধ্যপ্রদেশ সরকারকে নোটিশ পাঠিয়েছে শীর্ষ আদালত। যেখানে আদালতের তরফে অভিযোগ তোলা হয়েছে গ্রেফতারের সময় পুলিশ সুপ্রিমকোর্টের দেওয়া গাইডলাইন পালন করেনি। পাশাপাশি উত্তরপ্রদেশে ওই কমেডিয়ানের বিরুদ্ধে যে মামলা দায়ের করা হয়েছিল সেই মামলায় তাঁকে গ্রেফতার করা যাবে না বলেও জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। সব মিলিয়ে নিশ্চিতভাবে বড় স্বস্তি পেলেন ওই স্ট্যান্ডআপ কমেডিয়ান।

ফারুকির পক্ষের আইনজীবী এদিন আদালতে বলেন, মধ্যপ্রদেশ পুলিশ তাঁর মক্কেলকে যখন গ্রেপ্তার করেছিল তখন শীর্ষ আদালতের দেওয়া কোনওরকম গাইডলাইন পালন করা হয়নি। তাঁর আবেদনের ভিত্তিতে এদিন মধ্যপ্রদেশ সরকারকে এ বিষয়ে জবাবদিহি করতে নোটিস পাঠাল আদালত। উল্লেখ্য, গত ২ জানুয়ারি হিন্দু দেব-দেবীদের নিয়ে আপত্তিজনক মন্তব্য করার অভিযোগে গুজরাটের হাস্যকৌতুক শিল্পী ফারুকিকে গ্রেফতার করা হয়। মধ্যপ্রদেশের ইন্দোরের একটি ক্যাফেতে ১ জনুয়ারি অনুষ্ঠান করছিলেন ফারুকি। বিজেপি বিধায়ক মালিনী গৌরের ছেলে তথা হিন্দ রক্ষক সংগঠনের প্রধান একলব্য গৌর ওই কমেডিয়ানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন।

আরও পড়ুন:নির্বাচনে কি মহাজোট চায় তৃণমূল? জল্পনা বাড়াচ্ছে শীর্ষ নেতৃত্বের হাইভোল্টেজ বৈঠক

প্রসঙ্গত এর আগে মধ্যপ্রদেশ হাইকোর্টে জামিনের আবেদন করেছিলেন ওই হাস্যকৌতুক অভিনেতা। যদিও তার সে আবেদন খারিজ করে দেওয়া হয় হাইকোর্টের তরফে। এরপরই শুরু আদালতের দ্বারস্থ হন ফারুকি। অবশেষে সেখানেই মিলল স্বস্তি।

Advt

spot_img

Related articles

পুজো দিয়ে ফেরার পথে খাদে পড়ল পুণ্যার্থী বোঝাই বাস! মৃত অন্তত ৭

নেপালে ভয়াবহ দুর্ঘটনা (Accident in Nepal) । গোরখা জেলায় মনকামনা মন্দিরে পুজো দিয়ে ফেরার পথে খাদে পরল পুণ্যার্থী...

শিশু হত্যাকারী নেতানিয়াহু: ইজরায়েল প্রধানমন্ত্রীকে হত্যার ‘শপথ’ ইরানের

প্রতিটি সকালে পশ্চিম এশিয়ার যুযুধান দুপক্ষ নতুন নতুন শপথ ও টার্গেট ফিক্স করে যুদ্ধে নামছে। একদিকে ইরানের (Iran)...

পশ্চিম এশিয়ার যুদ্ধের ছায়া বোর্ডের পরীক্ষায়, ৭ দেশে বাতিল CBSE দ্বাদশের পরীক্ষা

পশ্চিম এশিয়ার (West Asia) যুদ্ধ পরিস্থিতির প্রভাব আগেই পড়েছে বোর্ডের পরীক্ষায়। অস্থির নিরাপত্তা পরিস্থিতির কারণে এবার নতুন করে...

অচেনা মানুষের শেষ যাত্রার সঙ্গী! বেওয়ারিশ লাশ সৎকারে ডাক পড়ে পূজার

মহিলা। তাই দেহ সৎকারে তাঁর অধিকার কোথায়? আজও ধর্মীয় অজুহাতে আপনজনের এই গুরুদায়িত্ব নেওয়া থেকে বঞ্চিত রাখা হয়...