Wednesday, June 3, 2026

এবারের আইপিএলে সর্বোচ্চ বেস প্রাইসে সাকিব

Date:

Share post:

আইপিএল ২০২১ (IPL 2021) অনুষ্ঠিত হবে ভারতে। তার আগে চেন্নাইয়ে বসছে আইপিএলের ক্রিকেটারদের নিলামের আসর। ১৮ ফেব্রুয়ারি বিকেল ৩টে থেকে শুরু হবে আইপিএল নিলাম। তার আগে গতকালই শেষ হয়েছে নাম নথিভুক্তকরণ-পর্ব। বিসিসিআই সচিব জয় শাহ জানিয়েছেন, আইপিএল নিলামের জন্য নাম নথিভুক্ত হয়েছে ১ হাজার ৯৭ জনের। তাঁদের মধ্যে ৮১৪ জন ভারতীয় এবং ২৮৩ জন বিদেশি ক্রিকেটার। এর মধ্যে বাংলাদেশ থেকে তালিকাভুক্ত হয়েছেন মোট ৫ জন খেলোয়াড়।

নিষেধাজ্ঞার জন্য গত আইপিএল খেলতে পারেননি বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। কিন্তু এবারের আইপিএল সাকিবের নাম নথিভূক্ত হয়েছে। তাঁর বেস প্রাইস ধার্য হয়েছে ২কোটি। ২ কোটির বেস প্রাইসের তালিকায় সাকিব ছাড়াও আছেন হরভজন, ম্যাক্সওয়েল, স্মিথ, কেদার যাদব, মঈন আলি, স্যাম বিলিংস, রয়, প্লাঙ্কেট, উড ও ইনগ্রাম।

আরও পড়ুন- পাঁচ বছরে দেড় কোটি কর্মসংস্থান হবে রাজ্যে, অন্তর্বর্তী বাজেটে জানালেন মুখ্যমন্ত্রী

Advt

 

 

Related articles

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

CFL: বাগানের অনুশীলনে আইএসএল দলের ফুটবলার, অসন্তুষ্ট বাস্তব

বুধবার থেকে কলকাতা লিগের(CFL) প্রস্তুতি শুরু করল মোহবাগান(Mohun bagan)। কোচ বাস্তব রায়ের অধীনে অনুশীলন শুরু হল। মোহনবাগান অনুশীলনে...