Saturday, March 14, 2026

আজ ১০ হাজার ক্লাবকে ফের সরকারি অনুদান দিতে চলেছেন মমতা

Date:

Share post:

আজ, সোমবার রাজ্যের ক্লাবগুলিকে (Club) ফের সরকারি অনুদান দিতে চলেছে রাজ্য সরকার। মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সরকার এ রাজ্যে ক্ষমতায় আসার পর থেকে এখনও পর্যন্ত ১০ হাজার ক্লাব পেয়েছে সরকারি অনুদান (Grant। আজ, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে (Netaji Indoor Stadium) ফের ক্লাবগুলোর হাতে অনুদান তুলে দেবেন মুখ্যমন্ত্রী (CM) নিজেই। তবে নবান্ন (Nabanna) সূত্রে খবর, এবার নতুন কোনও ক্লাব পাচ্ছে না এই সরকারি অনুদান। পুরনো ক্লাবগুলিকেই দেওয়া হবে অনুদান।

আরও পড়ুন- তিন পয়েন্ট পেতে মরিয়া সাদা-কালো ব্রিগেড

খেলাধুলোয় উৎসাহ দেওয়ার জন্য বিগত বেশ কয়েক বছর ধরে ক্লাবগুলিকে অনুদান দিয়ে আসছে রাজ্য সরকার। শুরুতে ঠিক হয়েছিল, প্রথম বছরে ২ লক্ষ টাকা পাবে ক্লাবগুলি। পরের দু’বছর ১ লক্ষ টাকা করে দেওয়া হবে। পরে তা বাড়ানো হয়। চতুর্থ বছরেও ১ লক্ষ টাকা পেয়েছে ক্লাবগুলি।

তবে পরের দফার অনুদান পেতে ক্লাবগুলিকে জমা দিতে হবে ইউটিলাইজেশন সার্টিফিকেট। অর্থাৎ, কোন খাতে কত খরচ হয়েছে, তার হিসাব দিতে হবে। হিসাব সঠিক না হলে ওই ক্লাবের অনুদান বন্ধ হবে।

ক্লাবগুলিকে অনুদান দেওয়া নিয়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে শুরু থেকেই দান-খয়রাতির রাজনীতির অভিযোগ করে আসছে বিরোধীরা। অন্যদিকে রাজ্য সরকারের দাবি, রাজ্যজুড়ে খেলাধুলা ও ক্রীড়া পরিকাঠামো উন্নতির লক্ষ্যেই এই অনুদান দেওয়া হয়। এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই।

 

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...