Friday, May 15, 2026

ফের জাঁকিয়ে শীত বঙ্গে

Date:

Share post:

আরও একবার শীতের ঝোড়ো ব্যাটিং বঙ্গ জুড়ে। ফের নামবে তাপমাত্রার পারদ। রাজ্যজুড়ে বুধবার পর্যন্ত জমিয়ে শীত থাকবে। বৃহস্পতিবার থেকে ফের বাড়বে তাপমাত্রার পারদ।

কলকাতায় সোমবার সকালে কুয়াশা থাকলেও বেলা বাড়লে তা পরিষ্কার হয়ে যায়। কলকাতার আকাশও পরিষ্কার। আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৫.১ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৪ ডিগ্রি। বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৭ শতাংশ।

আগামী দু’দিনও সকালে কুয়াশা থাকলেও পরে পরিষ্কার আকাশ থাকবে বঙ্গে। উত্তরবঙ্গের দু-এক জায়গায় ঘন কুয়াশা থাকবে। উত্তর-পূর্ব ভারতের আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে অতি ঘন কুয়াশার সর্তকতা রয়েছে আগামী তিনদিন। নতুন করে জম্মু-কাশ্মীরে ঢুকেছে পশ্চিমী ঝঞ্ঝা।

আরও পড়ুন-রিজেন্ট পার্কে নাবালিকার শ্লীলতাহানি, গ্রেফতার অভিযুক্ত

Advt

Related articles

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পথ থেকে অপসারিত জ্যোতিপ্রিয় কন্যা

পদত্যাগ করতে চাননি, তাই পদ থেকে সরিয়ে দেওয়া হল। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিনই সংসদের সচিব পথ...

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...