Thursday, May 14, 2026

নেতাজির ICS-এর ইস্তফাপত্র ‘নয়’, চিঠি সরালো ভিক্টোরিয়া মেমোরিয়াল কর্তৃপক্ষ

Date:

Share post:

নেতাজি সুভাষ চন্দ্র বসুর Indian Civil Services এর চাকরি থেকে পদত্যাগের ভুল চিঠি সরালো ভিক্টোরিয়া মেমোরিয়াল কর্তৃপক্ষ। তা চিঠি দিয়ে জানানো হয়েছে ড. সুগত বসুকে।

গত ৬ ফেব্রুয়ারি নেতাজির ভুল চিঠি নিয়ে উত্তেজনা শুরু হয়। ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে ICS থেকে নেতাজির ইস্তফার যে চিঠি প্রদর্শিত হচ্ছিল। সেটি ভুল বলে অভিযোগ ওঠে। ওই চিঠির হাতের লেখা নেতাজির নয় এছাড়াও চিঠিতে বানান ভুল। ১৯২১ সালের ২২ এপ্রিল ICS-র চাকরি থেকে পদত্যাগ করেন নেতাজি সুভাষচন্দ্র বসু। সেই চিঠিটি ভিক্টোরিয়ার নেতাজি সংগ্রহশালায় স্থান পেয়েছিল, সেটি ভুল বলে দাবি করেন নেতাজি সুভাষ চন্দ্র বসুর নাতি সুগত বসু।

ইতিহাসবিদ সুগত বসু ভিক্টোরিয়া মেমোরিয়ালের কিউরেটর জয়ন্ত সেনগুপ্তকে একটি চিঠি লেখেন। তিনি লিখেছেন, ওই জাল চিঠিটি অবিলম্বে সরিয়ে নেওয়ার হোক। ক্ষুব্ধ সুগত বসু আরও লিখেছেন, নেতাজির লেখা আসল চিঠিটি লন্ডনের ভারতীয় অফিসে সংগৃহীত। সেটা সেখানেই রয়েছে। ভিক্টোরিয়ায় প্রদর্শিত চিঠিটির হাতের লেখা নেতাজির নয়।” সুগত বসু ওই চিঠিতে লিখেছিলেন, “‘servant’ বানানটিও ভুল। তাঁর মা, নেতাজির ভ্রাতুষ্পুত্র কৃষ্ণা বসুর ‘ইতিহাসের সন্ধানে’ বইয়ে আসল চিঠিটি ছাপানো আছে। তাঁরা লন্ডন থেকে নেতাজির পদত্যাগের চিঠিটি সংগ্রহ করেছিলেন।”

আরও পড়ুন-দলে কেউ অন্যায় করলে বরদাস্ত নয়: শুধু নিজের পরিবারকে দেখলে আমি পাশে নেই: মমতা

Advt

Related articles

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...

পাঁচ টাকায় এবার মাছে-ভাতে বাঙালি, আমজনতার পাতে বড় চমক রাজ্যের 

বাঙালির পাতে এবার শুধু ডিম নয়, জায়গা করে নিতে চলেছে মাছও। রাজ্য সরকারের নতুন পরিকল্পনায় এবার মাত্র পাঁচ...