Thursday, May 14, 2026

রাজ্যের অনুমতি ছাড়াই কয়লা কাণ্ডে তল্লাশি চালাতে পারবে সিবিআই, নির্দেশ হাইকোর্টের

Date:

Share post:

কয়লা কাণ্ডের (Coal Scam Case) মূল অভিযুক্ত অনুপ মাঝি (Anup Majhi) ওরফে লালার গ্রেফতারির নির্দেশ খারিজ করে দিল হাইকোর্ট ।
শুক্রবার বিচারপতি রাজেশ বিন্দলের ডিভিশন বেঞ্চ সিঙ্গল বেঞ্চের রায়ে স্থগিতাদেশ দিয়ে স্পষ্ট জানিয়ে দেয় আপাতত রাজ্যের অনুমতি ছাড়াই যে কোনও জায়গায় তদন্ত করতে পারবে সিবিআই। আগামী ২৩ মার্চের মধ্যে সিবিআইকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।
গরু ও কয়লাপাচারকাণ্ডে ইতিমধ্যেই কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। আবার কয়েকজনকে সমন পাঠিয়েছে কেন্দ্রীয় সংস্থা। কয়লা পাচারের মূল অভিযুক্ত হিসেবে অনুপ মাঝি ওরফে লালার বিরুদ্ধে হয় লুক আউট নোটিস জারি।
আগামী ২৭ মার্চ এই মামলার পরবর্তী শুনানি।
কয়লা পাচার কাণ্ডে রাজ্যের সহযোগিতা নিয়ে তল্লাশি চালাতে হবে বলে সিবিআইকে এর আগে নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্টের সিঙ্গল বেঞ্চ। আর এতেই আপত্তি জানিয়ে আবেদন জানিয়েছিল সিবিআই । সেই আবেদনের ভিত্তিতে শুক্রবার আদালত এই নির্দেশ দেওয়ায় কিছুটা স্বস্তিতে সিবিআই ।

Related articles

আজ উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, সাড়ে দশটায় আনুষ্ঠানিক ঘোষণার পর ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট

আজ প্রকাশিত হতে চলেছে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result 2026) । বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় উচ্চমাধ্যমিক...

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...