Saturday, May 2, 2026

‘কথা হয়েছিল আগেই, অনেকটা সময় নিলেন’, দীনেশ প্রসঙ্গে কৈলাস

Date:

Share post:

কার্যত শুরু থেকে তৃণমূলকে সঙ্গ দিয়ে এসেছিলেন তিনি। ‌ দীর্ঘদিনের সে সম্পর্ক এক লহমায় ছিন্ন করে বঙ্গে বিধানসভা নির্বাচনের প্রাক্কালে দল ত্যাগ করেছেন দীনেশ ত্রিবেদী। এদিন রাজ্যসভায় বিতর্ক চলাকালীন হঠাৎই নিজে ঘোষণা করেন তৃণমূলের অভিজ্ঞ এই সংসদ। আর দলত্যাগ স্বাভাবিকভাবেই রাজ্য রাজনীতিতে আলোড়ন ফেলে দিয়েছে। এদিকে ত্রিবেদীর ইস্তফায় উৎসাহী রাজ্য গেরুয়া শিবির। জল্পনা চলছে এবার হয়তো বিজেপিতে যোগ দিতে পারেন তিনি। দীনেশ ত্রিবেদী ইস্তফার পর ইতিমধ্যেই তাকে শুভেচ্ছা ও দলে স্বাগত জানিয়ে বার্তা দিয়েছেন একাধিক বিজেপি নেতৃত্ব। এরই মাঝে ত্রিবেদীকে নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন রাজ্য বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়।

শুক্রবার শহরে বিজেপির এক যোগদান কর্মসূচিতে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষকে সঙ্গে নিয়ে উপস্থিত হয়েছিলেন কৈলাস বিজয়বর্গীয়। সেখানেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দীনেশ ত্রিবেদী প্রসঙ্গে বিজয়বর্গীয় বলেন, ‘বাংলা রাজনীতিতে যে ব্যক্তি সততার সঙ্গে নিঃস্বার্থভাবে মানুষের সেবা করতে চান তৃণমূলে তার কোনো সম্মান নেই। যার আত্মসম্মানবোধ রয়েছে তৃণমূলে তিনি থাকতে পারবেন না। আমার মনে হয় দীনেশজি অনেকটা দেরি করে ফেললেন।’ এর পর অতীতের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘বছরখানেক আগে বিমানবন্দরে দীনেশজির সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছিল। তখনই উনি আমায় বলেছিলেন পরিস্থিতি অত্যন্ত খারাপ। একেবারেই কাজ করতে পারছি না আমি। যাইহোক টিএমসি ছাড়তে ছাড়তে ওনার একটা বছর লেগে গেল।’

আরও পড়ুন:বেআইনিভাবে চেয়ারম্যান দীনেশকে সময় দিয়েছেন, অভিযোগ সুখেন্দুশেখরের

পাশাপাশি কৈলাস বিজয়বর্গীয় আরো বলেন, ‘বাস্তবে যে বাংলার উন্নয়ন চায় সে মোদিজীর প্রতি বিশ্বাস রেখে চলছে। যারা বাংলার উন্নয়ন চায় তারা বিজেপি তে এসে কাজ করতে চাইছে। বাংলার মানুষ ইতিমধ্যেই বুঝে গিয়েছেন, তৃণমূল যাচ্ছে বিজেপি আসছে।’ দীনেশ ত্রিবেদী বিজেপি যোগ প্রসঙ্গে বিজয়বর্গীয় বলেন, ‘উনি সবে ইস্তফা দিয়েছেন, এখনো আমাদের মধ্যে কোনও কথাবার্তা হয়নি। যদি উনি বিজেপিতে আসতে চান তবে অবশ্যই ওনাকে দলে স্বাগত জানানো হবে।’ কৈলাস বিজয়বর্গীয় সুরে সুর মিলিয়ে দীনেশ ত্রিবেদী বিজেপি যোগ প্রসঙ্গে একই বক্তব্য পেশ করতে দেখা যায় রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষকেও।

Advt

Related articles

তরমুজ না কি বিষক্রিয়া? ময়নাতদন্তে সবুজ অঙ্গ-প্রত্যঙ্গ দেখে চোখ কপালে তদন্তকারীদের

মুম্বইয়ে জে জে মার্গ এলাকায় মর্মান্তিক ঘটনা! গ্রীষ্মকাল মানেই ঘরে আসবে তরমুজ আমের মত ফল কিন্তু দুর্ভাগ্যবশত রাতে...

৫৭তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল অফ ইন্ডিয়ার ডিরেক্টর হলেন আশুতোষ গোয়ারিকর

ভারতকে এনে দিয়েছিলেন অস্কার! ‘লাগান’, ‘স্বদেশ’, ‘যোধা আকবর’-এর মতো একাধিক সিনেমা উপহার দিয়েছেন তিনি। এবার সেই পরিচালকের হাতে...

অসহায় শিশুর পাশে পুলিশ, বি নেগেটিভ রক্ত দিয়ে নজির রাজগঞ্জের আইসির

উর্দিধারী পুলিশের কঠোর আবরণের আড়ালে যে এক সংবেদনশীল মন লুকিয়ে থাকে, তার প্রমাণ মিলল শুক্রবার। থ্যালাসেমিয়ায় আক্রান্ত তিন...

৯ ঘণ্টা পর সিজিও-র বাইরে সুজিত: ‘তদন্তে সহযোগিতা করব, তবে যেন হেনস্থা না হয়’ 

পুর নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে শুক্রবার ইডি-র ম্যারাথন জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু। তবে সংবাদমাধ্যমের মুখোমুখি...