Saturday, May 23, 2026

পন্টিংকে টপকালেই নয়া পালক বসবে বিরাটের মুকুটে

Date:

Share post:

রেকর্ডের হাতছানি! প্রয়োজন আর একটা শতরান! অধিনায়ক হিসাবে আর একবার তিন অঙ্কের রানে পৌঁছলেই রিকি পন্টিংকে পেরিয়ে যাবেন বিরাট কোহলি।

এই মুহূর্তে শতরানের সংখ্যায় পন্টিং এবং কোহলি একই বিন্দুতে। দুজনেরই অধিনায়ক হিসাবে শতরান সংখ্যা ৪১। যদিও কোহলি (১৮৮) অনেক কম ম্যাচ খেলেছেন পন্টিংয়ের (৩২৪) চেয়ে।

 

গত বছরে কোনও শতরান পাননি, এ-বছর শুরু করেছেন চেন্নাইতে দ্বিতীয় ইনিংসে ৭২ রান করে। ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট যা শুরু হবে চেন্নাইতে শনিবার, আশা করা হচ্ছে ব্যাট হাতে পুরনো ছন্দে ফিরবেন কোহলি এবং তিন অঙ্কে পৌঁছে ভেঙে দেবেন অধিনায়ক হিসাবে সর্বাধিক শতরানের রেকর্ড।

 

ব্যাটসম্যান হিসাবে আন্তর্জাতিক ক্রিকেটে মোট ৭০টি শতরান করেছেন কোহলি। শচিনের ১০০টি আন্তর্জাতিক শতরানের রেকর্ড রয়েছে। বিরাট আদৌ সেটা ভাঙতে পারবেন কিনা, সময় বলবে। তবে একদিনের ক্রিকেটে শচীনের সর্বাধিক শতরানের রেকর্ড (৪৯)। কিন্ত্ত সেটা আর নিরাপদ নয়, কারণ কোহলি এই মুহূর্তে দাঁড়িয়ে আছেন ৪৩-এ।

Advt

Related articles

বুকে ব্যথা হলে কার্ডিওলজিস্ট দেখান: রোগী কল্যাণ সমিতির সদস্য পদের আমন্ত্রণ পেয়ে কেন বললেন কুণাল!

বেলেঘাটার তৃণমূল (TMC) বিধায়ক কুণাল ঘোষকে (Kunal Ghosh) বিধানচন্দ্র রায় শিশু হাসপাতালের রোগী কল্যাণ সমিতির পদে আহ্বান জানানো...

বিজেপিতে যোগদানের ‘পুরস্কার’ রাঘবকে! নয়া পদ তৃণমূল সাংসদ মেনকাকেও

দলবদলের ‘পুরস্কার’। বিজেপিতে (BJP) যোগদানের ঠিক একমাসের মাথায় নয়া পদ পেলেন রাঘব চাড্ডা (Raghav Chadda)। শনিবার রাজ্যসভার চেয়ারম্যান...

আরশোলাকে ভয়! রাতারাতি ৫১ হাজার নিয়োগ পত্রের ঘোষণা মোদির

প্রতি বছর যে ২ লক্ষ চাকরির প্রতিশ্রুতি বিজেপির সরকার ক্ষমতায় আসার আগে দিয়েছিল, তা কোনও বছরই বিজেপি পালন...

“কার্যত ব্ল্যাকমেলিং”! দলীয় কাউন্সিলরের অস্বাভাবিক মৃত্যুতে ‘দুষ্ট চক্র-যোগের’ অভিযোগ ২ তৃণমূল বিধায়কের

দক্ষিণ দমদম পুরসভার দলীয় কাউন্সিলর সঞ্জয় দাসের অস্বাভাবিক মৃত্যুতে পরিবারের পাশে দাঁড়াল তৃণমূল। শনিবার সকালে দক্ষিণ দমদম পুরসভার...