Thursday, May 14, 2026

অজিত দোভালকে হত্যার ছক কষেছিল পাকিস্তান, জানাল ধৃত জঙ্গি

Date:

Share post:

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের উপরে হামলার ছক কষেছিল পাকিস্তান। কারণ, পাকিস্তানে যে সার্জিকাল স্ট্রাইক করা হয়েরছিল তার অন্যতম কারিগর ছিলেন এই অজিত দোভাল। শ্রীনগর থেকে ধরা পড়া জয়েশ-ঈ-মহম্মদ জঙ্গি হিদায়েত উল্লা মালিককে জেরা করে এমনই তথ্য পেয়েছেন ভারতীয় গোয়েন্দারা। ধৃত জঙ্গি জানিয়েছে দীর্ঘ সময় ধরে সে অজিত দোভালের প্রতিটি গতিবিধির উপরে নজর রাখত। তাঁর বেরোনোর সময়, ফেরার সময়, তাঁর কর্মস্থল এমনকী বাড়িতেও বেশ কয়েকবার গোপনে গিয়েছিল সেই জঙ্গি। আর সেই সব তথ্য পাঠিয়ে দেওয়া হত পাকিস্তানে।

তদন্ত জানা গিয়েছে ২০১৯ সালের ২৪ মে শ্রীনগর থেকে ইন্ডিগোর বিমানে চেপে দিল্লি আসে হিদায়েত। সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স তথা সিআইএসএফ-এর দফতরেও বেশ কয়েকবার ঘুরে এসেছে সে। যাবতীয় তথ্য সংগ্রহ করেছে সে। শুধু তাই নয় দোভালের উপরে কীভাবে হামলা চালানো যায় সেই ছকও কষেছিল সে।

Advt

Related articles

গরমের ছুটির বিজ্ঞপ্তিতে উল্টে গেল ‘সত্যমেব জয়তে’!

মিরর ইমেজ, নতুন সরকারের শুরুতেই হোঁচট! গরমের ছুটি বাড়ানোর জন্য নির্দেশিকায় সরকারি বিজ্ঞপ্তিতে থাকা অশোক স্তম্ভের নীচে ‘সত্যমেব...

লক্ষ্মীবারে চড়ছে পারদ, বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে!

ভরা গ্রীষ্মের মরশুমেও দফায় দফায় ঝড়বৃষ্টি আর মেঘলা আকাশের জেরে অস্বস্তিকর গরমের অনুভূতি সামান্য কমলেও, চলতি সপ্তাহের শুরু...

নির্ভয়াকাণ্ডের স্মৃতি উস্কে দিল্লিতে চলন্ত বাসে তরুণীকে গণধর্ষণ

ভয়ানক! নির্ভয়াকাণ্ডের (Nirvaya Rape Case) পুনরাবৃত্তি। ফের রাজধানীতে (Delhi Incident) চলন্ত বাসের মধ্যে তরুণীকে গণধর্ষণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য...

IPL: আরসিবির বিরুদ্ধে হারেও টিকে নাইটদের প্লে অফের আশা, জানুন সমীকরণ

বড় রান করেও আরসিবির (RCB)কাছে হারতে হয়েছে কলকাতা নাইট রাইডার্সকে(KKR)। যা নাইটদের প্লে অফের স্বপ্নে বড় ধাক্কা। টানা...