Friday, May 15, 2026

‘গণ্ডগোল করলে বাড়ির লোকসংখ্যা কমিয়ে দেব’, ফের বেলাগাম দিলীপ ঘোষ

Date:

Share post:

একুশের নির্বাচনে ফুটতে থাকা বঙ্গের রাজনীতিতে কুকথার ঢেউ উঠেছে ইতিমধ্যেই। আর সেই তালিকায় একেবারে সামনের সারিতেই রয়েছেন বিজেপি(BJP) সভাপতি দিলীপ ঘোষ(Dilip Ghosh)। সম্প্রতি গেরুয়া শিবিরের পরিবর্তন যাত্রা উপলক্ষে কেশপুরের মাটিতে দাঁড়িয়ে ফের একবার কুকথার ঘোড়া ছোটালেন বিজেপি সভাপতি। রীতিমতো হুঁশিয়ারি দিয়ে তিনি জানিয়ে দিলেন, এবারের নির্বাচনে গন্ডগোল করলে বাড়ির লোকসংখ্যা কমিয়ে দেব। তাঁর এহেন হুঁশিয়ারি ইতিমধ্যেই বিতর্ক তৈরি হয়েছে বঙ্গ রাজনীতিতে।

গত ৯ ফেব্রুয়ারি তারাপীঠে রথ যাত্রার সূচনা করেছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। রবিবার সেই রথ এসে উপস্থিত হয় কেশপুরে। এদিন কেশপুরের(Keshpur) পাছখুরি বাজার এলাকায় এক পথ সভারও আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন দিলীপ ঘোষ, লকেট চট্টোপাধ্যায়, অন্তরা ভট্টাচার্যের মত নেতৃত্বরা। সেখানেই বক্তব্য রাখতে উঠে দিলীপ ঘোষ বলেন, ‘এই নির্বাচনে আপনারা সকাল সকাল ভোটার কার্ড নিয়ে ভোট দিয়ে চলে আসবেন। কেউ যদি বাঁকা চোখে তাকায় তার নামটা আমাদের বলবেন।’ পাশাপাশি তিনি আরো জানান, ‘এবার বন্দুকও থাকবে লাঠিও থাকবে যার যা ট্রিটমেন্ট সেটা হবে। কেউ হসপিটালে যাবে কেউ অন্য কোথাও যাবে। কে কোথায় যাবে ঠিক করে নিয়ে বাড়ি থেকে বেরোবে। না হলে পরের বার বাড়িরর ভোটার সংখ্যা কমে যাবে। গুন্ডাদের মা বাপকে বলে দিন বাড়ির ছেলের মুখ যদি পরের বার দেখতে চাও তাকে শান্ত হতে বলো। না হলে ছেলের মুখ দেখার সুযোগ হবে না।’ পাশাপাশি তিনি আরো জানান, ‘এবার নির্বাচনে বদল হবে বদলাও হবে।’

আরও পড়ুন:‘খেলা হবে তো, ধোলাই হবে’ তৃণমূলকে তীব্র আক্রমণ রাহুল সিনহার

পাশাপাশি তৃণমূলের কর্মসূচিকে কটাক্ষ করে দিলীপ ঘোষ আরও বলেন, ‘দিদিমণি অনেক কর্মসূচি করেছে, ভাড়া করা লোকেরা লিখে দিচ্ছে পাড়ায়পাড়ায় সমাধান, দুয়ারে দুয়ারে সমাধান। এখন দুয়ারে থেকে যমের দুয়ারে চলে গেছে সরকার। খুঁজে পাওয়া যাচ্ছে না। ‘বাংলার গর্ব মমতা’, আর খুঁজে পাওয়া যায় না। কাল থেকে নতুন নাটক শুরু হয়েছে দূত এসেছে দিদির দূত। দিদির নয় ওটা যমের দূত। দূত গুলোকে দেখে রাখুন এলাকায় ঢুকতে দেবেন না। যখন আপনাদের পাড়ায় যাবে তখন আপনারা ঝাঁটা নিয়ে বিতাড়িত করে পশ্চিমবাংলা থেকে তৃণমূল নামক লিমিটেড কোম্পানিকে উৎখাত করেবেন।’

Advt

Related articles

আশঙ্কাই সত্যি, দাম বাড়ল পেট্রোল-ডিজেলের 

আমজনতার অস্বস্তি বাড়িয়ে দেশজুড়ে দাম বাড়ল পেট্রোল-ডিজেলের (Petrol Diesel price hike) । দিন কয়েক আগেই জ্বালানি সংকট নিয়ে...

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পথ থেকে অপসারিত জ্যোতিপ্রিয় কন্যা

পদত্যাগ করতে চাননি, তাই পদ থেকে সরিয়ে দেওয়া হল। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিনই সংসদের সচিব পথ...

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...