Tuesday, March 31, 2026

৫৪ টি মৃতদেহ উদ্ধার উত্তরাখণ্ডের চামোলিতে, নিখোঁজ ১৫০

Date:

Share post:

উত্তরাখণ্ডের চামোলিতে অব্যাহত মৃত্যু মিছিল। টানা ৮ দিন ধরে চলছে উদ্ধারকাজ। গত ৭ ফেব্রুয়ারি উত্তরাখণ্ডের যোশীমঠে হিমবাহের একাংশ ভেঙে পড়ায় হড়পা বান নেমে আসে। ভেসে যায় ১৫ টি গ্রাম। এখন মৃতের সংখ্যা ৫৪। নিখোঁজ ১৫০ জনেরও বেশি।

রবিবার ভোরে দুটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে তপোবন সুড়ঙ্গ থেকে। এখনও পর্যন্ত দুর্যোগ-বিধ্বস্ত স্থান থেকে মোট ৫৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তপোবনের বিদ্যুৎ প্রকল্পের বিভিন্ন সুড়ঙ্গে প্রায় ২৫ থেকে ৩৫ জন শ্রমিকের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। এনডিআরএফ, এসডিআরএফের পাশাপাশি সেনাবাহিনী ও আইটিবিপির জওয়ানরাও উদ্ধারকাজ করছেন। প্রথম সুড়ঙ্গ থেকে ১২ জন শ্রমিককে প্রায় অক্ষত অবস্থায় উদ্ধার করা হলেও দ্বিতীয় সুড়ঙ্গের গভীরতা বেশি হওয়ায় উদ্ধারকার্যে বেগ পেতে হয়। প্রায় ১২মিটার পরিষ্কার করার পরই জমে থাকা জল বেরিয়ে আসায় কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায় উদ্ধারকার্য। পরে সুড়ঙ্গে ড্রিল করে উদ্ধারকাজ শুরু হয়।

আরও পড়ুন-ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত ১৫, শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর

Advt

অন্যদিকে, যোশীমঠের ঋষিগঙ্গা নদীর গতিপথে আচমকাই একটি হ্রদ তৈরি হওয়ায় চিন্তায় প্রশাসন। আতঙ্কিত হয়ে পড়েছেন গ্রামবাসীরা। আপাতত জঙ্গলেই রাত কাটাচ্ছেন সেখানকার বাসিন্দারা।

Related articles

যানজট মুক্ত বসিরহাট উপহার দেওয়ার আশ্বাস বসিরহাট দক্ষিণের তৃণমূল প্রার্থী সুরজিতের

বসিরহাটকে (Basirhat) যানজট মুক্ত করাই হবে অন্যতম প্রধান লক্ষ্য বলে জানালেন বসিরহাট দক্ষিণের (Basirhat South TMC Candidate) তৃণমূল...

“কেন যে জলে নামল!”, রাহুলের অকাল মৃত্যুতে গভীর শোকে সৌরভ

প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের শুধু রাজনীতি নয় খেলার মাঠের তারকাদের সঙ্গে ঘনিষ্ঠ ছিলেন। ইডেনে ভারতের ম্যাচ থাকলেই...

করণদিঘীর দুই দাবি: নির্বাচনী প্রচারের মঞ্চ থেকেই পূরণের প্রতিশ্রুতি অভিষেকের

রাজ্যের ক্ষমতায় থাকাকালীন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিটি এলাকার স্থানীয় মানুষের দাবি মতো শিক্ষা থেকে স্বাস্থ্য, কৃষি থেকে...

বালুরঘাটে মেডিক্যাল কলেজ-উত্তর দিনাজপুরে দুটি হিমঘর: দলীয় প্রার্থীদের প্রচারসভা থেকে আশ্বাস অভিষেকের

চতুর্থবার মা-মাটি-মানুষের সরকার ক্ষমতয়া এলে বালুরঘাটে মেডিক্যাল কলেজ ও উত্তর দিনাজপুরে দুটি হিমঘর তৈরি হবে। বালুরঘাট ও তপনের...