Sunday, May 17, 2026

নেইমারহীন পিএসজি ৪-১ গোলে হারালো বার্সেলোনাকে, হ‍্যাটট্রিক এমব‍্যাপের

Date:

Share post:

উয়েফা চ‍্যাম্পিয়ন্স লিগে (uefa champions league) দুরন্ত জয় পেল পিএসজি( psg)। নেইমারহীন পিএসজি এদিন ৪-১ গোলে উড়িয়ে দিল বার্সেলোনাকে( Barcelona)। পিএসজির হয়ে হ‍্যাটট্রিক করেন এমব‍্যাপে।

চ‍্যাম্পিয়ন্স লিগে ঘরের মাঠে এদিন কার্যত দাড়াতেই পারল না বার্সা। ম‍্যাচে এদিন ২৭ মিনিটে গোল পেয়ে যায় বার্সেলোনা। পেনাল্টি থেকে গোল করে এগিয়ে দেন মেসি। কিন্তু এই ব‍্যবধান বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা। ম‍্যাচের ৩০ মিনিটে পিএসজির হয়ে সমতা ফেরান এমব‍্যাপে। ম‍্যাচের প্রথমার্ধ থাকে ১-১।

ম‍্যাচের দ্বিতীয়ার্ধে অন‍্য পিএসজিকে ধরে পড়ে নু-ক‍্যাম্পে। একের পর এক আক্রমন সাজায় এমব‍্যাপে, কিনরা। যার ফলে ম‍্যাচের ৬৫ মিনিটে পিএসজির হয়ে দ্বিতীয় গোলটি করেন এমব‍্যাপে। এরঠিক পাঁচমিনিটের ব‍্যবধানে পিএসজিকে ৩-১ গোলে এগিয়ে দেন কিন। ম‍্যাচের ৮৫ মিনিটে নিজের তৃতীয় এবং দলের চতুর্থ গোলটি করেন এমব‍্যাপে।

এই অবস্থায় প্রি-কোয়ার্টারের ফিরতি লেগে বড় জয় তুলতে হবে বার্সাকে। তবে তার জন্য কার্যত অসাধ্য সাধন করতে হবে মেসিদের। কেননা পিএসজিকে তাদের ঘরের মাঠে ৪ গোল দিতে হবে বার্সাকে। এখন দেখার ফিরতি লেগে পিএসজিকে হারিয়ে শেষ আটের টিকিট পাকাঁ করতে পারে কিনা মেসির দল।

আরও পড়ুন:এক ম‍্যাচ নির্বাসনের মুখে পড়তে পারেন কোহলি, চিন্তার ভাঁজ ভারতীয় দলে

Advt

Related articles

সুইডেনে বাঙালি অভ্যর্থনায় আপ্লুত মোদি: বাংলায় জানালেন খুশির খবর

কাজ অথবা পড়াশোনার টানে বাংলার মানুষ বিশ্বের বিভিন্ন প্রান্তে যে ছড়িয়ে রয়েছে, তা বলা বাহুল্য। আগে বিদেশ সফরে...

‘বাংলা বুলডোজারের রাজনীতিতে বিশ্বাস করে না’! হকার উচ্ছেদ ইস্যুর প্রতিবাদে সরব তৃণমূল নেত্রী

রাজ্যে ক্ষমতার পালাবদলের পরেই বেআইনি নির্মাণ ও দখলদারি উচ্ছেদে কড়া পদক্ষেপ করতে শুরু করেছে নতুন বিজেপি সরকার। গত...

ISL: রুদ্ধশ্বাস খেলা শেষেও ডার্বি ড্র, খেতাবের ফয়সালা শেষ ম্যাচেই

আইএসএল ইস্টবেঙ্গল মোহনবাগান ডার্বি ড্র। খেলার ফল ১-১।খেতাব জয়ের দৌড়ে এগিয়ে গেল ইস্টবেঙ্গল। লিগের ভাগ্য ঝুলেই রইল...

বিজয় উৎসবের পরেই রণক্ষেত্র সন্দেশখালি! নব্য-আদি দ্বন্দ্বে আক্রান্ত বিজেপি কর্মীরাই

লোকসভা নির্বাচনের ফল প্রকাশের রেশ কাটতে না কাটতেই এবার তীব্র দলীয় কোন্দলে রক্ত ঝরল সন্দেশখালিতে। ভোটের ফল বেরোনোর...