Sunday, May 3, 2026

বিপ্লবের মন্তব্যে আপত্তি নেপালের

Date:

Share post:

বিপ্লব দেবকে নিয়ে বিতর্ক থামতেই চাইছে না । কিছুদিন আগেই একটি দলীয় সভায় তিনি মন্তব্য করেছিলেন নেপাল এবং শ্রীলঙ্কায় বিজেপিকে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে অমিত শাহের। এই মন্তব্যের  জন্য নেপালের সমালোচনার মুখে পড়েছেন বিপ্লব দেব।

ত্রিপুরার মুখ্যমন্ত্রীর মন্তব্য নিয়ে ট্যুইটারে জিজ্ঞাসা করা হলে নেপালের বিদেশ মন্ত্রী প্রদীপ গিয়াওয়ালি জবাব দিয়েছেন, ইতিমধ্যে আপত্তির বিষয়টা জানানো হয়েছে।

নয়াদিল্লিতে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত নীলাম্বর আচার্য ভারতের বিদেশ মন্ত্রকের যুগ্মসচিব অরিন্দম বাগচিকে ফোন করে ক্ষোভ উগরে দিয়েছেন। যদিও ভারত এই বিষয়ে কী বলেছে, তা প্রকাশ্যে আনতে চায়নি বিদেশমন্ত্রক। তবে বিপ্লবের মন্তব্যে নয়াদিল্লিতে অস্বস্তিতে পড়েছে বলে মত কূটনৈতিক মহলের।

উল্লেখ্য, গত ১৩ ফেব্রুয়ারি ত্রিপুরায় দলের নেতাদের সঙ্গে বৈঠকে বিপ্লব দেব দাবি করেছিলেন, ‘শ্রীলঙ্কা–নেপালে সংগঠন গড়ে তোলার কথা বলেছেন অমিত শাহ। আগরতলায় অতিথিশালায় আমরা কথা বলছিলাম। অমিত শাহ বলেছিলেন, নেপাল–শ্রীলঙ্কা বাকি রয়েছে। ওখানেও আমাদের জিততে হবে।’ আর এখান থেকেই বিতর্কের সূত্রপাত। যা দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশেও সমালোচনার ঝড় তুলেছে।

Related articles

দেড় ঘণ্টা বন্ধ CCTV, স্ট্রং রুমে ‘অজ্ঞাত পরিচয়’: ফলাফলের আগে লাগাতার বেনিয়ম!

হাতে ২৪ ঘণ্টাও নেই। ২০২৬ বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার আগে বিজেপির যাবতীয় পরিকল্পনা যে ব্যর্থ হতে চলেছে, তা...

ISL মিটলেই আলভিদা ইস্টবেঙ্গল, বিদায়ী বার্তায় বিস্ফোরক অস্কার

জল্পনায় সিলমোহর। প্রাক ম্যাচ সাংবাদিক সম্মেলনে বড় ঘোষণা ইস্টবেঙ্গল(East Bengal) কোচ অস্কার ব্রুজোর।আইএস এলের ৪ ম্যাচ পরেই ইস্টবেঙ্গল...

বায়ুদূষণ কমাতে বড় পদক্ষেপ বন্দর কর্তৃপক্ষের, হলদিয়ায় ১৬ কোটির ডাস্ট স্ক্রিন

শিল্পশহর (Industrial City) হলদিয়ায় (Haldia) বায়ুদূষণ সবসময়ই বড় সমস্যা। এবার সেই সমস্যা কমাতে বড় পদক্ষেপ নিল হলদিয়া বন্দর...

IPL: গুরুত্বপূর্ণ সময়ে ছুটি কাটাতে বিদেশে! বিতর্কে আরসিবি দল

আইপিএলের মধ্যেই বিতর্কে আরসিবি কয়েকদিন আগে গুজরাটের বিরুদ্ধে ম্যাচে ক্যাচ নিয়ে বিতর্ক হয়েছিল এবার টুনামেন্টের মধ্যেই ছুটি কাটাতে...