Saturday, May 16, 2026

‘রেল ঘটনার দায় এড়াতে পারে না’, আহত জাকিরকে দেখার পর মন্তব্য মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

“রেলের জায়গায় এই ঘটনা৷ অনেক বড় ষড়যন্ত্র। রেল দায় এড়াতে পারে না।”

SSKM- এ গিয়ে বোমার আঘাতে জখম মন্ত্রী জাকির হোসেনকে (Jakir Hossain)
দেখে বেরিয়ে আসার পর এই মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)৷ এদিন মন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজ নেন মুখ্যমন্ত্রী। কথা বলেন জাকির হোসেনের স্ত্রী’র সঙ্গে৷ মুখ্যমন্ত্রী বলেন, “জাকির এখন অপারেশন থিয়েটারে আছে। আরও ২৬ জনের মতো জখম হয়েছে। ব্যাপারটা খুবই ভয়াবহ। যা শুনলাম, রিমোটে ব্লাস্ট করা হয়েছে। প্রাথমিকভাবে শুনে আমার যা মনে হচ্ছে, এটা পরিকল্পনা করে করা হয়েছে”। জখমদের চিকিৎসার পাশাপাশি এদিন ক্ষতিপূরণের ঘোষণাও করেন মুখ্যমন্ত্রী।

প্রসঙ্গত, বুধবার রাতে মুর্শিদাবাদের নিমতিতা স্টেশন এলাকায় রাজ্যের শ্রম দফতরের প্রতিমন্ত্রী জাকির হোসেনকে লক্ষ্য করে বোমা ছোঁড়ে দুষ্কৃতীরা। ঘটনায় মন্ত্রী ছাড়াও জখম হয়েছেন বেশ কয়েকজন। মন্ত্রীকে প্রথমে জঙ্গিপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁকে আনা হয় SSKM- এ। কলকাতায় যাওয়ার জন্য ট্রেন ধরতে স্টেশনে গিয়েছিলেন তিনি।

 

Related articles

হারিয়ে যাওয়া ‘সপ্তডিঙার’ সন্ধানে গুপ্তধনের হদিশ টিম সোনাদার! বিশেষ প্রাপ্তি সুন্দরী সুন্দরবন

কিশোর মনের রহস্য গল্প বুননে ফের অনবদ্য পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়। চেনা স্টাইলে ইতিহাস- পুরাণ মিলেমিশে একাকার হলেও চিত্রনাট্যের...

গীতাপাঠ অব্যাহত, মুশকিল আসান মুখ্যমন্ত্রীর 

গীতাপাঠে হঠাৎ বাধা। মুশকিল আসান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari)। ঘটনা কী? পুষ্টিশ্রী ধর্মীয় সংস্থা দক্ষিণ কলকাতার...

ভোট পরবর্তী হিংসার তথ্য অনুসন্ধানে আজই জেলায় জেলায় তৃণমূলের প্রতিনিধি দল

বিধানসভা নির্বাচনের ফলাফল (West Bengal assembly election result) ঘোষণা হওয়ার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে আক্রান্ত তৃণমূল কংগ্রেসের...

SIR-এ নাম বাদ পড়লে খারিজ হবে জাতি শংসাপত্র! জারি নির্দেশিকা

রাজ্যের ক্ষমতায় আসার পর একের পর এক আগের প্রশাসনের নিয়ম বদলের পথে বর্তমান রাজ্য সরকার। সেই পথে এবার...