Saturday, March 14, 2026

চলে যেতে গিয়েও ফিরে ফিরে আসছে শীত, ফের নামল পারদ

Date:

Share post:

আবারও ২ ডিগ্রি নামল( temperature falls) পারদ। ভোরের দিকে বেশ কনকনে উত্তুরে হাওয়ায় কাঁপন ধরেছে মহানগরবাসীর (feeling cold)। আজ বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। যা ফেব্রুয়ারির এই সময়ে স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। তবে হঠাৎ ফিরে এলেও, এবছর আর শীত পড়ার কোনও সম্ভাবনা নেই। কলকাতা তো বটেই ধীরে ধীরে পারদ চড়বে জেলাগুলিতেও। উত্তরবঙ্গের জেলাগুলিতে সেভাবে না হলেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা দ্রুত বাড়বে।

গত কয়েকদিন ধরে এমনিতেই মহানগরের তাপমাত্রা বাড়তে শুরু করেছে। গতকাল কিছুটা মেঘলা আকাশ ছিল। আলিপুর আবহাওয়া দফতর অবশ্য ফাল্গুনের শুরুতেই বৃষ্টির সম্ভাবনা জানিয়েছে।

খুব সামান্য হলেও বৃহস্পতি অথবা শুক্রবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতাতেও। সকাল থেকে আংশিক মেঘলা আকাশ। শুক্রবার পর্যন্ত কলকাতা-সহ গোটা রাজ্যেই বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস। সিকিমে তুষারপাত হতে পারে। সেই অনুযায়ী গতকাল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। যা ফেব্রুয়ারির এই সময়ে স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। সরস্বতী পুজোর দিন ২ ডিগ্রি নামে পারদ। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। ফেব্রুয়ারির এই সময়ে যা স্বাভাবিক। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি সেলসিয়াস বেশি। তার আগে রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি।

Advt

spot_img

Related articles

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...