Friday, May 15, 2026

নিয়োগের দাবিতে কলেজ স্ট্রিটে টানা অনশনে এসএলএসটি চাকরি প্রার্থীরা

Date:

Share post:

গত কয়েকদিন ধরেই সল্টলেকে বিক্ষোভ দেখাচ্ছিলেন তাঁরা। ১১ দিন ধরে চলছে সেই অনশন। বিক্ষোভকারীরা ২০১৬ সালের এসএলএসটি (SLST)-র প্যানেলে ওয়েটিং লিস্টে থাকা চাকরি প্রার্থী। নিয়োগের দাবিতে দীর্ঘদিন ধরেই চলছে তাদের এই বিক্ষোভ, এবার অনির্দিষ্টকালের জন্য অনশনে বসলেন তাঁরা।
বিক্ষোভকারীদের অভিযোগ, তাঁদের পরে যাদের পরীক্ষা হয়েছে তাঁদের নিয়োগের প্রক্রিয়া সম্পূর্ণ হলেও এদের নিয়োগ হয়নি। প্রথম পর্যায়ের এই নিয়োগ কোনও এক অদ্ভুত কারণে বাদ পড়ে গিয়েছে। তাই এই নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি হয়েছে বলে অভিযোগ। এরকম অন্তত দেড় হাজার প্রার্থী আছেন বলে জানা গিয়েছে।
বৃহস্পতিবার এই দাবিতে কলেজ স্ট্রিটের রাস্তায় বিক্ষোভ দেখান তারা। পুরুষ মহিলা নির্বিশেষে সবাই রাস্তায় শুয়ে পড়ে বিক্ষোভ দেখান
। প্রায় ঘণ্টা দেড়েক বাদে অবরোধ তুলে নেন। তারপর থেকেই কলেজ স্ট্রিটে অনশনে বসেছেন ২০১৬ সালের স্টেট লেভেল সিলেকশন টেস্ট বা SLST পরীক্ষায় পাশ করা ওয়েটিং লিস্টে থাকা চাকরি প্রার্থীরা।
২০১৮ সালের ২৮ ফেব্রুয়ারিও এই চাকরি প্রার্থীরা একাধিক দাবি দাওয়া নিয়ে কলকাতা প্রেস ক্লাবের সামনে টানা উনত্রিশ দিন অনশন করেন।  মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি সত্ত্বেও অবস্থার কোনও পরিবর্তন হয়নি । তাই এবারে ভোটের মুখে কলেজ স্ট্রিটে ফের টানা অনশনে বসলেন চাকরিপ্রার্থীরা।
সল্টলেকের পাশাপাশি কলেজ স্ট্রিটে চলছে অনশন ।দাবি পূরণ না হওয়া পর্যন্ত অনশন-আন্দোলন চলবে বলে জানিয়েছেন তারা।

Related articles

CBSE দ্বাদশের ফল প্রকাশিত হতেই সাফল্যের নজির চুঁচুডার টেকনোর, কৃতী সংবর্ধনায় গর্বিত স্কুল

বুধবার প্রকাশিত হয়েছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের (CBSE ) দ্বাদশের ফল। সাফল্যের নিরিখে এ বছর নতুন নজির...

IPL: গ্রুপ পর্বের তিন ম্যাচ বাকি, নাইট শিবির ছাড়লেন তারকা বিদেশি

শনিবার ঘরের মাঠে গুজরাট টাইটান্সের মুখোমুখি হবে কেকেআর (KKR)। এখনও তিন ম্যাচ বাকি আছে কেকেআরের। তার আগেই নাইট...

আর জি কর-কাণ্ডে বড় নির্দেশ মুখ্যমন্ত্রীর: যথাযথ পদক্ষেপ না করা থেকে বেআইনি অর্থ-প্রস্তাবের অভিযোগে সাসপেন্ড ৩ IPS

আর জি কর-কাণ্ডে (R G Kar Case) বড় নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ((Shubhendu Adhikari)। শুক্রবার, নবান্ন থেকে সাংবাদিক...

ভোট-পরবর্তী হিংসা থেকে বিরোধীদের ভাষণ- বিধানসভায় নানা ইস্যুতে শাসক-বিরোধী বাগ্‌যুদ্ধ

অষ্টাদশ বিধানসভার (Assembly) স্পিকার নির্বাচন উপলক্ষ্যে অধিবেশন। আর সেখানেই ভোট-পরবর্তী হিংসা থেকে শুরু করে বিরোধীদের বিধানসভায় কথা বলার...