Thursday, May 14, 2026

ফের নোবেলজয়ী মালালাকে প্রাণনাশের হুমকি

Date:

Share post:

নোবেলজয়ী মালালা ইউসুফজাইকে ফের হুমকির মুখে পড়তে হল। প্রাণনাশের হুমকি এল সেই এহসানউল্লা এহসানের তরফ থেকে। এই এহসানউল্লাই ২০১২ সালে গুলি করেছিল মালালাকে। সেই হামলায় দোষী সাব্যস্ত পাকিস্তানি তালিবান জঙ্গি এহসানের নামে তৈরি একটি টুইটার অ্যাকাউন্ট থেকে হুমকি দেওয়া হয়েছে মালালাকে। সেখানে মালালাকে উদ্দেশ্য করে বলা হয়েছে,‘দেশে ফিরে এসো। কারণ তোমার এবং তোমার বাবার সঙ্গে আমার একটি বোঝাপড়া রয়েছে। আর কোনও ভুল হবে না।’

বিশ্ব জুড়ে নারীর ক্ষমতায়নের বিশেষ মুখ মালালা। নারী-শিক্ষা আন্দোলনেরও অন্যতম মুখ নোবেলজয়ী মালালা ইউসুফজাই। সেই তাঁকে আবারও জঙ্গি আক্রোশের মুখে পড়তে হল। এর ফলে আন্তর্জাতিক মহলে প্রশ্নের মুখে পাকিস্তানের ইমরান খানের সরকার। এক অপরাধী কী ভাবে বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে এবং হুমকি দিচ্ছে, তা নিয়ে মালালা নিজেও সরব হয়েছেন।

Advt

আরও পড়ুন-স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনের উপস্থিতিতে ফের করোনার ওষুধ উদ্বোধন বাবা রামদেবের

মালালা টুইট করে বলেছেন, ‘তেহরিক-ই-তালিবান পাকিস্তানের প্রাক্তন মুখপাত্র আমার এবং অন্যদের উপর হামলার দায় নিয়েছে। সে এখন সোশাল মিডিয়ায় অন্যদের খুনের হুমকি দিচ্ছে কী ভাবে?’ এই নিয়ে ইমরান খানের উপদেষ্টা রাউফ হাসান জানিয়েছেন, হুমকি নিয়ে সরকার তদন্ত করছে। টুইটার অ্যাকাউন্টটি দ্রুত বন্ধের নির্দেশ দিয়েছে সরকার।

উল্লেখ্য, তেহরিক-ই-তালিবান পাকিস্তানের দীর্ঘদিনের কর্মী এহসানকে ২০১৭ সালে গ্রেফতার করা হয়। ২০২০ সালের জানুয়ারিতে পাক গোয়েন্দাদের নিরাপদ হেফাজত থেকে সে পালিয়ে যায়। এহসানের এই গ্রেপ্তারি এবং পালানো নিয়ে বহু প্রশ্নের উত্তর মেলেনি।

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...