Thursday, May 14, 2026

‘মেয়েদের সম্মান শ্বশুরবাড়িতে’, ‘ছেলে’ মুখ্যমন্ত্রী চেয়ে বিতর্কিত টুইট অনুপম হাজরার

Date:

Share post:

দেশের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি(Narendra Modi) মুখে ‘নারী ক্ষমতায়নের’ গালভরা ভাষণ দিলেও বিজেপির(BJP) অন্দরে পুরুষতান্ত্রিক মানসিকতার বীজ ঢুকে রয়েছে অনেকখানি গভীরে। দেশের নানা প্রান্তে বহু বিজেপি নেতা সে প্রমাণ দিয়েছেন আগেই। এবার রাজ্য বিজেপি নেতা এবং বিশ্বভারতী প্রাক্তন অধ্যাপক অনুপম হাজরার মুখে শোনা গেল তেমনি বিতর্কিত এক মন্তব্য। সম্প্রতি এক টুইটে, রাজ্যে ‘ছেলে’ মুখ্যমন্ত্রী(chief minister) চাওয়ার পাশাপাশি তিনি বললেন, ‘মেয়েদের সম্মান শ্বশুরবাড়িতে।’ অনুপম হাজরা(Anupam Hazra) ‘নারীবিরোধী’ এই মন্তব্য স্বাভাবিকভাবে গোটা রাজ্যে ব্যাপক আলোড়ন ফেলে দিয়েছে।

আরও পড়ুন:‘বিরোধীশূন্য’ মন্তব্য নিয়ে বিজেপির তোপ, পালটা তৃণমূলের কংগ্রেসমুক্ত ভারত প্রসঙ্গ

বঙ্গ রাজনীতির আঙিনায় এই মুহূর্তে জোরকদমে শুরু হয়েছে প্রচার অভিযান। আর সেখানেই নির্বাচনকে সামনে রেখে সম্প্রতি তৃণমূলের তরফে নতুন স্লোগান তোলা হয়েছে ‘বাংলা নিজের মেয়েকে চায়।’ তৃণমূলের স্লোগানের পাল্টা দিতে গিয়েই ‘সেম সাইড গোল’ করে বসতে দেখা গেল অনুপম হাজরাকে। রবিবার এক টুইটে তিনি লেখেন, ‘বাংলা নিজের ছেলেকেই মুখ্যমন্ত্রী চায়’, ‘মেয়েদের সম্মান শ্বশুরবাড়িতে’। বিজেপির এই ‘ছেলে’ মুখ্যমন্ত্রী কে? এ বিষয়ে বিজেপির তরফে অবশ্য স্পষ্টভাবে কিছু বলা হয়নি। তবে দ্বিতীয় উক্তিতে(‘মেয়েদের সম্মান শ্বশুরবাড়িতে’) গেরুয়া শিবিরের ‘নারী বিরোধী’ মনোভাব বেশ স্পষ্ট হয়ে উঠেছে। রাজনৈতিক বিশেষজ্ঞদের দাবি, এহেন মন্তব্যে অনুপম হাজরা এটাই বোঝানোর চেষ্টা করছেন, ‘রাজ্যে মেয়েদের সম্মান শ্বশুরবাড়িতে, মুখ্যমন্ত্রী আসনের জন্য নয়।’ অবশ্য এই টুইট করার কিছুক্ষণ পর বিষয়টি নিয়ে বিতর্ক শুরু হলে টুইটটি ডিলিট করে দেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরা।

অবশ্য বঙ্গ রাজনীতির ময়দানে বিভেদমূলক মন্তব্য প্রথমবার নয়, অনুপম হাজরার আগেই হিন্দু-মুসলিমে বিভাজন মূলক মন্তব্য করে বিতর্কের শিরোনামে উঠে এসেছেন রাজ্য বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়। সম্প্রতি এক টুইটে তিনি লেখেন, ‘ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকী হবেন বাংলার উপমুখ্যমন্ত্রী। বাম-কংগ্রেস জোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হচ্ছেন আব্দুল মান্নান। এবং কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। বাংলা কোন দিকে যাচ্ছে তা বাংলার মানুষকেই ভেবে দেখতে হবে।’

Advt

Related articles

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...